শাটডাউন কর্মসূচিতে বেনাপোল কাস্টমসে বন্ধ আমদানি-রপ্তানি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৮ জুন, ২০২৫
৪:৫৪ অপরাহ্ণ
197 ভিউ

শাটডাউন কর্মসূচিতে বেনাপোল কাস্টমসে বন্ধ আমদানি-রপ্তানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৫ | ৪:৫৪ 197 ভিউ
কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে বেনাপোল কাস্টমস হাউসে শনিবার কোনো কাজ হয়নি। কাস্টমসে পণ্য শুল্কায়ন পরীক্ষণ ও লোড-আনলোড বন্ধ রয়েছে। বৃহস্পতিবারের অনুমোদন করা ছয় ট্রাক পণ্য সকালে আমদানি হলেও কোনো পণ্য রপ্তানি হয়নি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিছু দিন ধরে প্রতিদিন অর্ধদিবস কলমবিরতি চলেছে বেনাপোল কাস্টমস হাউসে। আজ শনিবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। বাড়ছে পণ্যজট। আমদানি রপ্তানি বাণিজ্যে পড়ছে বিরূপ প্রভাব। বেনাপোল কাস্টম হাউসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব অফিসার আবু তাহের বলেন, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে সকাল থেকে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। বৃহস্পতিবারের অনুমোদন করা ছয় ট্রাক পণ্য আমদানি হয়েছে। কাস্টমসের কোথাও কাজ হচ্ছে না। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ এবং ‘প্রতিহিংসা ও নিপীড়নমূলক’ বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি চলছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতাদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে শনিবার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। কাস্টম হাউসের গেটে ব্যানার ঝুলিয়ে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। কর্মবিরতির অন্য দিনগুলোতে আগে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের স্টাফরা অনলাইনে কাস্টমসে বিল অফ এন্টি দাখিল করতেন। আজ তাদের এন্টি শাখা বন্ধ করে বাইরে যেতে বলা হয়েছে। অধিকাংশ সময়ই কাস্টম হাউসের প্রধান গেট বন্ধ রেখেছেন তারা। এর আগে কর্মবিরতির দিন আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিল। কিন্তু আজ শনিবার কার্গো শাখাতে কাস্টমসের কোনো কর্মকর্তা কর্মচারী যাননি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা