নিউজ ডেক্স
আরও খবর
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের
বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের
‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ
‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ
হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম
ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত
রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের
শহিদকন্যা ধর্ষণ, আলোচিত আসামি ইমরান মুন্সী গ্রেফতার
পটুয়াখালীর দুমকিতে শহিদকন্যা ধর্ষণের ঘটনার অন্যতম হোতা ও আলোচিত আসামি ইমরান মুন্সীকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার বিকাল ৫টায় বরিশালের এয়ারপোর্ট থানাধীন কাশিপুরের ইছাকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম।
এর আগে ইমরান মুন্সী দীর্ঘ সময় ধরে পালিয়ে ছিল। এদিকে এ মামলায় শুরুতে ইমরান মুন্সীকে আসামি করেননি ভুক্তভোগী। তবে তদন্ত ও অন্য আসামিদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ইমরানের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে আসামি হিসেবে যুক্ত করেছে পুলিশ।
অনুসন্ধানে ইমরানের যুক্ত থাকার তথ্য পাওয়া যায়। এ নিয়ে গত ২৮ এপ্রিল যুগান্তরের প্রথম পাতায় ‘সংঘবদ্ধ ধর্ষণের নেপথ্যে বয়ফ্রেন্ড ও সহপাঠীরা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল ইমরান মুন্সীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৮ মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বাবা জুলাই শহিদ জসীম উদ্দিনের কবর জিয়ারত শেষে নানাবাড়ি একই ইউনিয়নের আলগী গ্রামে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া। পরে গত ২৬ এপ্রিল রাত ৯টায় ঢাকার শেখেরটেক ৬ নম্বর রোডের বি/৭০ নম্বর বাড়িতে আত্মহত্যা করেন তিনি।
