শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার আহ্বান কিমের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
৭:৫২ পূর্বাহ্ণ
152 ভিউ

শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার আহ্বান কিমের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:৫২ 152 ভিউ
যে কোনো ধরনের যুদ্ধের জন্য আধুনিক ও শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। একটি সামরিক অ্যাকাডেমি পরিদর্শনে গিয়ে এই আহ্বান জানান তিনি। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বার্তাসংস্থা রয়টার্স। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন জানাতে উত্তর কোরিয়া রাশিয়ায় হাজার হাজার সেনা পাঠানোর পর কিমের কাং কন মিলিটারি অ্যাকাডেমিতে এটাই প্রথম ভ্রমণ। এই সপ্তাহে কিম আরেকটি অভিজাত ক্যাডার প্রশিক্ষণ প্রতিষ্ঠান কিম ইল সুং ইউনিভার্সিটি অব পলিটিক্স পরিদর্শন করেন। সেখানে তিনি সামরিক আনুগত্য ও ত্যাগের ওপর জোর দেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, কিমের আগের সামরিক ইউনিট ও প্রশিক্ষণ স্থান পরিদর্শন রাশিয়ায় আরও সেনা পাঠানোর প্রস্তুতির অংশ হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক একাডেমির সর্বশেষ পরিদর্শনের সময় কিম দুর্বল ব্যবস্থাপনা ও শিক্ষাগত সুযোগ-সুবিধার সমালোচনা করে বলেছেন-এটি একটি শক্তিশালী সেনাবাহিনী গঠনে ক্ষমতাসীন দলের আধুনিকতা ও উন্নত চরিত্রের সাধনা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এ সময় কিম জং উন সুযোগ-সুবিধাগুলো সংস্কার ও শিক্ষাকে গতিবেগ করে অনুশীলনে গুরুত্ব দিতে বলেছেন। যাতে শিক্ষার্থীরা আধুনিক যুদ্ধের প্রকৃত অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারে এবং উন্নত অস্ত্র ও প্রযুক্তিগত সরঞ্জামগুলোতে দক্ষতা অর্জন করতে পারে। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীকে যুদ্ধের সঙ্গে যথাযথভাবে খাপ খাইয়ে নেওয়া প্রয়োজন বলেও জানিয়েছেন কিম। এর আগে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পারমাণবিক শক্তি উন্নয়নের ওপর জোর দিয়ে বলেছেন, সামরিক প্রস্তুতি বাড়াতে হবে এবং পারমাণবিক অস্ত্র তৈরিতে কোনো সীমাবদ্ধতা রাখা যাবে না। তিনি আরও বলেছেন, যুদ্ধ প্রতিরোধের জন্য পারমাণবিক শক্তি বাড়ানো প্রয়োজন। সে সঙ্গে দেশের আত্মরক্ষার ক্ষমতা সীমাহীনভাবে উন্নত করার ওপরও জোর দেন তিনি। দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপানের ক্রমবর্ধমান সহযোগিতাকে কিম উত্তর কোরিয়ার জন্য একটি বড় হুমকি হিসাবে উল্লেখ করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ