লিভারপুল সমর্থকদের বিজয় মিছিলে উঠে গেল গাড়ি, আহত ২৭ – বর্ণমালা টেলিভিশন

লিভারপুল সমর্থকদের বিজয় মিছিলে উঠে গেল গাড়ি, আহত ২৭

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ | ১০:৩৩ 126 ভিউ
প্রিমিয়ার লিগের এবারের আসরে লিভারপুলের বিজয় কুচকাওয়াজে একটি গাড়ি উঠে যায়। এ ঘটনায় ২৭ জন আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, লিভারপুল এরিয়া থেকে সন্দেহভাজন ৫৩ বছর বয়সি এক ব্রিটিশকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিজয় কুচকাওয়াজের ওপর উঠে যাওয়া গাড়িটির চালক ছিলেন তিনি। তবে ঘটনাটিকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মার্সিসাইড পুলিশের সহকারী প্রধান কনস্টেবল জেনি সিমস এটিকে একটি ‘ভয়াবহ ঘটনা’ হিসাবে বর্ণনা করেছেন। তবে তিনি নিশ্চিত করেছেন এটিকে সন্ত্রাসবাদের কাজ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। মার্সিসাইড পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি শ্বেতাঙ্গ, ব্রিটিশ এবং লিভারপুল এলাকার বাসিন্দা। সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের (এনডব্লিউএএস) ডেভ কিচিন বলেন, ২৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে ২০ জনকে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘ভয়াবহ’ দৃশ্য বলে বর্ণনা করেছেন। এছাড়া প্রত্যক্ষদর্শীরা বলেছেন, একটি গাড়ি শহরের কেন্দ্রস্থলে উদযাপনরত মানুষের ভিড়ের ওপর চাপা দিতে দেখেছেন তারা। লিভারপুল সিটি কাউন্সিলের সদস্য লিয়াম রবিনসন সংবাদ সম্মেলনে বলেন, ‘এই ঘটনাটি শহরের জন্য আনন্দের দিনটি অন্ধকার ছায়া ফেলেছে’।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন