লিটনদের ভারত পরীক্ষা আজ – বর্ণমালা টেলিভিশন

লিটনদের ভারত পরীক্ষা আজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:২৯ 83 ভিউ
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর লিটন দাসদের ফাইনালে ওঠার সমীকরণ বেশ সহজই বলা চলে। তবে সহজটা আবার কঠিনও বটে। ফাইনালে ওঠার লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় সূর্যকুমার যাদবদের মুখোমুখি হবেন লিটনরা। ম্যাচটি জিতলেই সবার আগে ফাইনাল নিশ্চিতের সুযোগ থাকবে লিটনদের। অন্যথায় অপেক্ষা করতে হবে আগামীকাল পাকিস্তান ম্যাচের দিকেও। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পরদিন আবার খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে। এমন সূচিতে খেলা কঠিন বলে মনে করেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ব্যাক টু ব্যাক টি-টোয়েন্টি খেলা খুবই কঠিন, ওয়ানডে খেলাও। এটা আদর্শ কিছু না। কিন্তু আমরা প্রস্তুত আছি। সত্যি বলতে, অনুশীলনে আমরা কঠোর পরিশ্রম করেছি। আমি মনে করি, ছেলেরা পরপর ম্যাচ খেলার জন্য যথেষ্ট ফিট। তবে কোনো দলের জন্যই ব্যাক টু ব্যাক টি-টোয়েন্টি খেলা ফেয়ার না। এটা মানুষের ধারণার চেয়েও কঠিন।’ দুবাইর উইকেট নিয়ে তিনি বলেন, ‘৪০ ওভারের খেলায় উইকেটে আমি খুব বেশি পার্থক্য দেখিনি। বেশ কয়েকদিন ধরে যা দেখছি, তাতে আমার মনে হয় এটা এখানকার অন্যতম সেরা উইকেট। আমি মনে করি, গত ম্যাচেও এটাই প্রমাণ করেছে। সত্যি বলতে, উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। এজন্য বোলারদের কাজটা ঠিকঠাকভাবে করতে হয়েছে। আমি মনে করি, টসের খুব বেশি প্রভাব আছে।’ টস যে প্রভাব ফেলে, তা শ্রীলঙ্কা ম্যাচেও দেখা মিলেছে। এবার ভারত ম্যাচে লিটনদের আসল পরীক্ষাটাই দেখার অপেক্ষায়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা জেলগেটে স্বাক্ষরের অনুমতি চেয়ে ব্যারিস্টার সুমনের রিট হজে বিধি লঙ্ঘন করলেই গুনতে হবে বড় জরিমানা পুলিশে শীর্ষ পর্যায়ে বড় রদবদল প্রিয় নবীর প্রিয় দোয়া ৫৮ দিন সাগরে মাছ ধরা নিষেধ এবার নামলো চীন, আরেক সমুদ্রপথে অবরোধ ইরানের সাথে আবারও আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের