লামায় ভারি বর্ষণে পাহাড় ধস ও বন্যার আশঙ্কা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫
৮:২৭ পূর্বাহ্ণ
261 ভিউ

আরও খবর

লামায় ভারি বর্ষণে পাহাড় ধস ও বন্যার আশঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ৮:২৭ 261 ভিউ
টানা ভারি বর্ষণে বান্দরবানে লামার জনজীবনে বিপর্যস্ত হয়ে পড়েছে। মুষলধারে বৃষ্টির ফলে উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধস ও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেলে লামা পৌরসভার ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। জানা গেছে, উপজেলায় জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছেন ১০ হাজার মানুষ। উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রশাসনের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই পাহাড় কেটে ঘরবাড়ি নির্মাণ করে ঝুঁকিতে বসবাস করে আসছেন। অপরিকল্পিতভাবে পাহাড় কাটা এবং বৃক্ষ নিধনের কারণে পাহাড় ধসে ঘটছে মর্মান্তিক মৃত্যুর ঘটনা। অন্যদিকে লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা এলাকায় পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। উপজেলার বাসিন্দারা রয়েছেন চরম আতঙ্কে, বিশেষ করে পাহাড়ের পাদদেশে বসবাসরত পরিবারগুলো নির্ঘুম রাত কাটাচ্ছেন। আবহাওয়া অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল বলেন, মঙ্গলবার থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকবে। পাহাড় ঘেঁষা বসবাসকারীরা অনেক ঝুঁকিতে আছেন। লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, সাধারণ জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে। বিশেষ করে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন,তাদের নিরাপদ আশ্রয়ে যেতে অনুরোধ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন