রেহাই পায়নি কন্যাশিশুও, হামলা হয়েছে অন্তত তিন মসজিদে – বর্ণমালা টেলিভিশন

রেহাই পায়নি কন্যাশিশুও, হামলা হয়েছে অন্তত তিন মসজিদে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৫ | ১০:৪৫ 127 ভিউ
ভারতের ছয়টি স্থানে চালানো বিমান হামলায় অন্তত ৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। বুধবার ভোরে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, গত রাতের অকারণ ও কাপুরুষোচিত আগ্রাসনে ভারত ছয়টি স্থানে মোট ২৪টি হামলা চালিয়েছে। এতে ৮ নিরীহ নাগরিক শহিদ হয়েছেন। তিনি জানান, শুধুমাত্র আহমদপুর ইস্ট এলাকায় পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন কন্যাশিশুও রয়েছে। মুজাফফরাবাদে বিলাল মসজিদে হামলায় এক শিশু আহত হয়েছে এবং মসজিদের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কোটলির আব্বাস মসজিদেও হামলা হয়েছে। মুরিদকেতে আরেকটি মসজিদে হামলায় এক ব্যক্তি নিহত এবং আরেকজন আহত হন। তিনি আরও জানান, সিয়ালকোটের কাছে কোটলি লোহারান গ্রামে একটি কামানের গোলা আঘাত হানে এবং শাকগড়ে একটি ওষুধ বিতরণকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। আইএসপিআর মহাপরিচালক বলেন, পাকিস্তান সেনাবাহিনী এই ভিত্তিহীন আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় ও ব্যাপক প্রতিক্রিয়া দিচ্ছে। তিনি জানান, দেশের ও আন্তর্জাতিক গণমাধ্যমকে ঘটনাস্থলগুলো পরিদর্শনে নিয়ে যাওয়া হবে, যাতে বিশ্বের সামনে ভারতের নগ্ন আগ্রাসন উন্মোচিত করা যায়। তিনি আরও বলেন, পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার অধিকার সুরক্ষিত থাকবে এবং সেনাবাহিনীর পাল্টা জবাব ইতোমধ্যেই শুরু হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত