রাবি উপাচার্যের বাসভবনের গেটে তালা দিলেন সাবেক ছাত্রদল নেতা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১২ August, ২০২৫
৭:৩৮ am
310 ভিউ

আরও খবর

ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী

ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা

নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও)

এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ

রাবি উপাচার্যের বাসভবনের গেটে তালা দিলেন সাবেক ছাত্রদল নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ August, ২০২৫ | ৭:৩৮ 310 ভিউ
হাইকোর্টের নির্দেশ অমান্য করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অভিযোগ তুলে উপাচার্যের বাসভবনের গেটে তালা দিয়েছেন ছাত্রদলের সাবেক এক নেতা। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা গেটের তালা ভেঙে ফেলেন। তালা দেওয়া ব্যক্তি বুলবুল রহমান রাবি শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি নিয়োগপ্রত্যাশী হিসেবে এই প্রতিবাদ করেছেন। বুলবুল রহমানের অভিযোগ, ২০২৫ সালের সার্কুলারে উর্দু বিভাগে ৩ জন নিয়োগের কথা উল্লেখ করলেও রাবি প্রশাসন হাইকোর্টের আদেশ অমান্য করে ৬ জনকে নিয়োগ দেওয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সোমবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই নিয়োগ চূড়ান্ত করা হবে জেনে তিনি উপাচার্যের বাসভবনের ফটকে তালা দিয়ে প্রতিবাদ জানান। বুলবুল রহমান বলেন, ‘উর্দু বিভাগে শিক্ষক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে আমি উচ্চ আদালতে রিট আবেদন করেছিলাম। সেই রিটে আমার পক্ষে রায় এসেছে এবং কলা অনুষদে শিক্ষক নিয়োগে ছয় মাসের স্থগিতাদেশ দেওয়া হয়েছে।’ তিনি আরও অভিযোগ করেন, ‘আদালতের আদেশের কপি বিভাগে জমা দিতে গেলে গ্রহণ করা হয়নি। পরে ডাকযোগে পাঠালেও বিভাগীয় প্ল্যানিং কমিটি নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রাখে। বিষয়টি উপাচার্যকে জানালে তিনি কিছু জানেন না বলে জানান। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার রিটের বিরুদ্ধে আপিল করে। আপিলের রায়ে চার মাসের মধ্যে পূর্ণাঙ্গ শুনানির নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই শুনানি না করেই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়া হচ্ছে।’ বুলবুল জানান, ‘বিজ্ঞপ্তিতে তিনজনের কথা বলা হলেও লিখিত পরীক্ষায় ছয়জনকে উত্তীর্ণ করে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। এর প্রতিবাদেই আজ উপাচার্যের বাসভবনে তালা দিয়েছি।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘আজ উপাচার্যের বাসভবনে সিন্ডিকেট সভা বসবে। সেখানে বেশ কিছু বিভাগে শিক্ষক নিয়োগ হবে। সেই সভাকে বাধা দেওয়ার জন্য তিনি তালা মেরেছেন। এটি একটি দুঃখজনক ঘটনা। গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ে কিছু বিভাগে শিক্ষক নিয়োগের কার্যক্রম চলছে। আজ তা চূড়ান্ত করার জন্য সিন্ডিকেট সভা হওয়ার কথা। আমরা ধারণা করি, ওই শিক্ষার্থী সভা বিঘ্নিত করার জন্য তালা দিয়েছে।’ প্রক্টর আরও বলেন, ‘ওই শিক্ষার্থীর ধারণা, তাঁকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের শর্ত অনুযায়ী, আবেদনকারীর স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৩ দশমিক ৫-এর উপরে এবং মেধা তালিকায় প্রথম থেকে সপ্তম স্থানের মধ্যে থাকতে হয়। তার কোনোটিই পূরণ না হওয়ায় আবেদন গ্রহণ করা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আদালতের নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে। একজন সাবেক শিক্ষার্থী হিসেবে তার এ ধরনের কাজ মোটেও সমীচীন হয়নি।’ উল্লেখ্য, আজ সোমবার রাতে উপাচার্যের বাসভবনে সিন্ডিকেট সভায় শিক্ষক নিয়োগের বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি