রাজধানীতে চালু হচ্ছে ই-টিকিট – বর্ণমালা টেলিভিশন

রাজধানীতে চালু হচ্ছে ই-টিকিট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৬ | ৫:২৪ 97 ভিউ
রাজধানী ঢাকা নগরী ও আশপাশ রুটে গণপরিবহন চলাচলে শৃঙ্খলা আনতে কাউন্টার পদ্ধতি ও ই-টিকিট চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার (১৯ সোমবার) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আরবান টেক লিমিটেড নামের প্রতিষ্ঠান সড়ক পরিবহন প্রতিষ্ঠানগেুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই ই-টিকিট ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়ন করবে। অ্যাপস অথবা নির্ধারিত ডিভাইসের মাধ্যমে ই-টিকিট সংগ্রহ করে গণপরিবহনে যাতায়াত করা যাবে। সংবাদ সম্মেলনে বলা হয়, ই-টিকিট ব্যবস্থায় নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়ের কোনো সুযোগ থাকবে না। ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, যাত্রী হয়রানি কমাতে এবং ভাড়া নৈরাজ্য বন্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার সারোয়ার হোসেন বলেন, ভবিষ্যতে এই টিকিট ব্যবস্থাকে সম্পূর্ণ ক্যাশলেস করার পরিকল্পনা রয়েছে। এই ব্যবস্থা বাস্তবায়নে ডিএমপির সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে আশ্বাস দিয়ে তিনি বলেন, এই সিস্টেমের মাধ্যমে গণপরিবহনে চলাচলে যাত্রীরা স্বস্তি পাবেন। এই ব্যবস্থা বাস্তবায়নে সব সংস্থা কাজ করে যাবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত? পাটখেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সংকটে ধুঁকছে চামড়াশিল্প, মানদণ্ডে পিছিয়ে হারাচ্ছে বিলিয়ন ডলার ঈদের ছুটিতে হারিয়ে যান সুন্দরবনের সৌন্দর্যে ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’ কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা ঢাকায় ৩০ ঘণ্টার ব্যবধানে জোড়া দম্পতিসহ ১৩ লাশ শাকিবের ‘রকস্টার’ নিয়ে যা বলল স্টার সিনেপ্লেক্স গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা বিশ্ববাজারে বাড়ল তেলের দাম মেসি-এমবাপ্পের সামনে বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ ‘টিন হোল্ডারদের মধ্যে ইনকাম ট্যাক্স দেয় না ৭২ লাখ মানুষ’ হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুন্নাহারের এভারেস্ট জয় সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট, বৃষ্টিতে ভোগান্তি ঈদের আগের দিনও ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১