যুক্তরাষ্ট্র প্রবাসী নববধূকে পালাক্রমে ধর্ষণ – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাষ্ট্র প্রবাসী নববধূকে পালাক্রমে ধর্ষণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ | ১০:৫১ 165 ভিউ
পটুয়াখালীর কলাপাড়ায় এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে ওই বাড়ির সবাইকে হাত-পা-মুখ বেধে জিম্মি করে ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুটে নেয় তারা। সেখানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেছে ডাকাতদল। রোববার রাতে পৌরশহর লাগোয়া টিয়াখালী ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহজনক শাকিল ও রাসেল নামে দুইজনকে আটক করেছে পুলিশ। বাড়ির মালিক জানান, একতলা ভবনের বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতদল। অস্ত্রের মুখে ঘরের সবাইকে এক কক্ষে নিয়ে হাত-পা ও চোখ মুখ বেধে জিম্মি করে ফেলে তারা। চাবি নিয়ে আলমারি ও সুকেস খুলে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়। এ সময় তার আমেরিকা প্রবাসী স্ত্রীকে অন্য একটি কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে তারা। পটুয়াখালী জেলার পুলিশ সুপার আনোয়ার জাহিদ, ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় মামলা করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় সন্দেহজনক দুই যুবককে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুদ্ধের অজুহাতে সয়াবিন তেলের দামও বেড়েছে আমি মরিনি, বেঁচে আছি এবং ভালো আছি, মৃত্যুর গুজবে বললেন হায়দার হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ জামায়াতের সঙ্গে চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল নিয়ে যাওয়ার পথে আ.লীগের ৪ কর্মী গ্রেপ্তার পাম্পে তেল নিতে গিয়ে বাগবিতণ্ডা, ‘পাম্প শ্রমিকদের’ হামলায় যুবক নিহত যুদ্ধের সপ্তাহ পেরোলেও সমঝোতার আলো নেই নির্যাতিত হয়ে ৭ বছরে দেশে ফিরেছেন ৭০ হাজার নারী জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, কাল আসছে দুই জাহাজ কেনাকাটা করতে গিয়ে ফিরলেন লাশ হয়ে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষিত করার তাগিদ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৬ জাহাজ, পথে দুটি আজ থেকে বাড়তে পারে বৃষ্টি ও বজ্রপাত, মাসের শেষে তাপপ্রবাহের আশঙ্কা মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ একই কারণে কপাল পুড়ল যুবদলের ৪ নেতার আজ যেমন থাকবে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আজ