যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৬ মার্চ, ২০২৫
১০:৩৬ পূর্বাহ্ণ
155 ভিউ

যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ | ১০:৩৬ 155 ভিউ
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। যেকোনোভাবেই হোক তারা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা যেকোনো মূল্যে দেশে কোনো অরাজকতা সৃষ্টি করে এ সরকারকে ব্যর্থ প্রমাণ করে পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের লোকজনকে দেশে ফিরিয়ে আনতে ও জাতীয় নির্বাচনে তাদের সুযোগ সুবিধা করে দেওয়ার অপচেষ্টা অব্যাহত রয়েছে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা। বুধবার বিকালে জেলার নলডাঙ্গা উপজেলার স্থানীয় নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ গত ১৮ বছর কোনো ভোট দিতে পারেনি। সাধারণ মানুষ তাই ভোট দিতে মুখিয়ে আছে। দুলু বলেন, ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা হলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিনিয়োগসহ সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা হবে। ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা হবে। তিনি বলেন, হাজারও ছাত্র-জনতার তাজা রক্তের বিনিময়ে যে অর্জন কোনোভাবেই ষড়যন্ত্রকারীদের হাতে তা নষ্ট হতে দেওয়া যাবে না। নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জিল্লুর রহমান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, হাফিজুর রহমান ও গিয়াস উদ্দীন প্রমুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ বিএনপির সাধারণ সম্পাদককে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে?