নিউজ ডেক্স
আরও খবর
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব
রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ
অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে
একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ!
পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার
রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার
দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস
বেনাপোলে পৌনে ১০ হাজার ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ‘সুপার ভিডালিস্টা’ নামের ভারতীয় ৯ হাজার ৮০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (২৫ জুলাই) গভীর রাতে সীমান্তের বড় আঁচড়া বটতলা এলাকা থেকে এ ট্যাবলেটগুলো পরিত্যক্ত অবস্থায় জব্দ করে বিজিবির বেনাপোল ক্যাম্পের সদস্যরা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট এনে বড় আঁচড়া বটতলা মোড়ে মজুদ করেছে। পরে বেনাপোল বিওপির হাবিলদার মো. মামুনুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে ২৯ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৯ হাজার ৮০০ পিস ভারতীয় সুপার ভিডালিস্টা নামের যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করে।
তিনি আরও জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যায়। জব্দকৃত ট্যাবলেটগুলো ধ্বংস করার জন্য যশোর ব্যাটালিয়নে জমা করা হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।