ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স – বর্ণমালা টেলিভিশন

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৫ | ৭:২২ 201 ভিউ
আসন্ন জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ফ্রান্স স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির ইমানুয়েল মাখোঁ। এর মধ্য দিয়ে জি-সেভেন দেশগুলোর মধ্যে তারাই প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। খবর: বিবিসির। স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে মাখোঁ লেখেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি গাজায় যুদ্ধের সমাপ্তি ও সেখানকার নিরস্ত্র মানুষের জীবন রক্ষা করা। শান্তি ফেরানো সম্ভব। আমাদের এখনই যুদ্ধবিরতি, সব বন্দির মুক্তি এবং গাজার জনগণের জন্য বিপুল মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। ফরাসি প্রেসিডেন্টের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন সরকার। তবে এর বিরোধীতা করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ পদক্ষেপকে 'সন্ত্রাসকে পুরস্কৃত' করার সঙ্গে তুলনা করেছেন। ইসরায়েলের মতো একই পথে হেঁটেছে যুক্তরাষ্ট্রও। ফ্রান্সের এ সিদ্ধান্তকে 'দায়িত্বজ্ঞানহীন' বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও। ওই পোস্টে মাখোঁ আরো লেখেন, মধ্যপ্রাচ্যে ন্যায়সংগত ও স্থায়ী শান্তির প্রতি ফ্রান্সের ঐতিহাসিক প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। আমাদের অবশ্যই হামাসের নিরস্ত্রীকরণ ও গাজার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং অঞ্চলটিকে পুনর্গঠন করতে হবে। তিনি লেখেন, পরিশেষে, আমাদের ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে, এর স্থায়িত্ব নিশ্চিত করতে হবে, এবং এটাও নিশ্চিত করতে হবে যে রাষ্ট্রটি নিরস্ত্রীকরণ মেনে নিয়ে ও ইসরায়েলকে সম্পূর্ণ স্বীকৃতি দিয়ে, মধ্যপ্রাচ্যের সবার নিরাপত্তায় অবদান রাখে। এর কোনো বিকল্প নেই।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য