জবিতে গবেষণাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত – বর্ণমালা টেলিভিশন

জবিতে গবেষণাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫ | ১১:৫৭ 140 ভিউ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের গবেষণাবিষয়ক দক্ষতা বৃদ্ধিতে চার দিনব্যাপী ‘রিসার্চ ডিজাইন টুলস এবং টেকনিক’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সমাপনী দিনে ‘কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন’ বিষয়ক সেশনটির মাধ্যমে এ কর্মশালা শেষ হয়। গত রোববার (২০ জুলাই) থেকে ২৩ জুলাই পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনের সেশনটি নেন সহযোগী অধ্যাপক ড. তৌহিদ হোসেন খান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। এ বিষয়ে বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী আবির মাহমুদ বলেন, আমাদের রিসার্চে দক্ষতা বাড়াতে এই ধরনের কর্মশালা খুব কাজে লাগবে। আমরা চাই সামনের দিনেও বিভাগের এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে। কর্মশালার বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহানা জামান বলেন, আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি শিক্ষার্থীদের গবেষণা ভিত্তিক কাজের ক্ষেত্রে প্র্যাকটিকাল কিছু স্কিলের ঘাটতি রয়েছে, সেক্ষেত্রে প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে সঙ্গে তাদের কিছু রিসার্চ টুল সম্পর্কে ধারণা থাকতে হবে। তাই রিসার্চবিষয়ক দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যেই আমাদের এই কর্মশালাটি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের কর্মশালা ধারাবাহিকভাবে চলবে। প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ ড. সাবিনা শরমিন বলেন, আমি সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান থাকাকালীন এই ধরনের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করার চেষ্টা করেছিলাম, কিন্তু সময় স্বল্পতায় করে যেতে পারিনি। বর্তমান বিভাগের শিক্ষকরা ও চেয়ারম্যানকে ধন্যবাদ তারা এই কর্মশালাটি সুন্দরভাবে আয়োজন করেছে। এর আগে, গত ২০ জুলাই কর্মশালার উদ্‌বোধনী দিনে ‘ডেটা কালেকশন টুল (কবো টুলবক্স)’ বিষয়ক সেশনটি নেন শাহীনুর ইসলাম সোহাগ, সহকারী পরিচালক, হিউম্যানেটিরিয়ান রেসপন্স। দ্বিতীয় দিনে ‘কোয়ালিটেটিভ ডেটা এনালাইসিস (এনভিভো)’ বিষয়ক সেশনে ছিলেন সহযোগী অধ্যাপক ড. আশেক মাহমুদ এবং তৃতীয় দিনের ‘একাডেমিক ডেটা রেফারেন্সিং’ বিষয়ক সেশনে ছিলেন সহযোগী অধ্যাপক শ্যামলি শীল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক