মেসির সঙ্গে দেখা করবেন বলিউড বাদশাহ

মেসির সঙ্গে দেখা করবেন বলিউড বাদশাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ | ৬:৪৮ 26 ভিউ
ফুটবলের জীবন্ত কিংবদন্তি বিশ্বকাপজয়ী লিওনেল মেসি আগামীকাল (১৩ ডিসেম্বর) ভারতে আসছেন। তার এই আগমনে কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য আরও একটি বড় চমক অপেক্ষা করছে। মেসির সঙ্গে একই মঞ্চে থাকতে পারেন বলিউড বাদশাহ শাহরুখ খান। একই মঞ্চে ফুটবল ও বিনোদন জগতের এ দুই তারকার উপস্থিতি কলকাতাবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে বলে একটি সূত্র জানিয়েছে। এদিকে লিওনেল মেসি ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে অবস্থান করবেন। প্রথমে তিনি কলকাতা, এরপর মুম্বাই এবং সবশেষে দিল্লি যাবেন। মেসি কলকাতায় পা রাখবেন ১৩ ডিসেম্বর। ফুটবলপ্রেমীরা ইতোমধ্যে তাকে এক ঝলক দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর আগে ২ নভেম্বর নিজের জন্মদিনে শাহরুখ কলকাতায় যাওয়ার ইঙ্গিত দিলেও এবার সামাজিক মাধ্যম ‘এক্স’ -এ তিনি তার আগমনের আসল কারণ স্পষ্ট করেন। সামাজিক মাধ্যমে একটি পোস্টে শাহরুখ খান লিখেছেন— 'এবার কলকাতায় নাইট প্ল্যান করছি না; বরং দিনেই মেসি রাইড হবে।' কিং খানের এ কথাতেই স্পষ্ট হয়ে যায় যে, তিনি ক্রিকেট মাঠ নয়, বরং ফুটবলের মাঠে আসছেন। বাদশাহ নিশ্চিত করেছেন, আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) সল্টলেক স্টেডিয়ামের অনুষ্ঠানে স্বেচ্ছায় উপস্থিত থাকবেন তিনি। এর মধ্য দিয়ে মেসি-শাহরুখের যুগলবন্দি কলকাতার দর্শকদের জন্য বছরের সেরা উপহার হতে চলেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাডভান্স পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ সেন্টারে ভর্তি কার্যক্রম শুরু পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে: গাম্বিয়া এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি রাজধানীতে আজ কোথায় কী মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি ভোট দেন না যে গ্রামের নারীরা অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ গিলে খাচ্ছে ফসলি জমি মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর