মুখ থুবড়ে পড়েছে সেবা কার্যক্রম – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২০ মে, ২০২৫
৬:৩৫ পূর্বাহ্ণ
130 ভিউ

মুখ থুবড়ে পড়েছে সেবা কার্যক্রম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৫ | ৬:৩৫ 130 ভিউ
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সোমবারও নগরভবনের গেটে ব্লকেড কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা। সকাল ১১টা থেকে বিকাল পর্যন্ত ডিএসসিসি নগরভবনের প্রধান ফটক আটকে স্টেজ করে তারা প্রতিবাদী গান, স্লোগানে দিন অতিবাহিত করেছেন। আজও এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে সমর্থকরা ঘোষণা করেছেন। বৃহস্পতিবার শুরু হওয়া এই আন্দোলন শুক্রবার বাদে শনিবার, রোববার এবং সোমবার বিরতিহীনভাবে চলেছে। এর প্রভাবে ডিএসসিসির প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় এবং ওয়ার্ড অফিসগুলোও অচল হয়ে পড়েছে। জরুরি সেবার কাজে নিয়োজিত সংস্থার কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন চলমান রাখায় নগরীর বর্জ্য পরিষ্কার, মশক নিধন, সড়কবাতি প্রজ্বালন এবং সড়ক রক্ষণাবেক্ষণ কাজ মুখ থুবড়ে পড়েছে। পাশাপাশি জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স, আসন্ন কুরবানি ঈদের গরুর হাটের ইজারাসহ বহুবিধ কার্যক্রমও বন্ধ রয়েছে। একই অবস্থা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়েরও। ব্লকেড কর্মসূচির কারণে কেউ নগরভবনে প্রবেশ করতে পারছেন না। সোমবারের কর্মসূচি নগরভবনের বাইরে আসায় সড়ক অবরোধ ছিল দিনভর। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে কর্মব্যস্ত মানুষরা সীমাহীন দুর্ভোগের শিকার হন। আন্দোলনকারীদের নেতৃত্ব দেওয়া সাবেক সচিব মশিউর রহমান সোমবার বলেন, ইশরাক হোসেনের মেয়র পদে বসা নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের দেওয়া বিবৃতি চরম মিথ্যাচার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। যদি আগামীকালের (আজ) মধ্যে এই দাবি মেনে নেওয়া না হয়, এর খেসারত সরকারকেই দিতে হবে। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে সরকারকে হুঁশিয়ারি করেন তিনি। সোমবার সকাল ১১টা থেকে নগরভবনে ব্লকেড ও এর আশপাশের এলাকায় ব্লকেড কর্মসূচি পালনের আগেই আন্দোলনকারীরা নগরভবনের সামনে অবস্থান নেন। পরে বঙ্গ মার্কেট এলাকা ব্লকেড করা হয় এবং গোলাপ শাহ মাজারের সড়কও বন্ধ করে দেওয়া হয়। এতে সকাল থেকেই অচলাবস্থা বিরাজ করে নগরভবন, পুলিশ হেডকোয়ার্টারসহ আশপাশের এলাকায়। আন্দোলনকারীদের অনেকে বলেন, তাদের ভোটের রায় হাসিনা ছিনিয়ে নিয়েছিল, আদালতের রায়ে আমাদের ভোটের মর্যাদা ফিরে পেয়েছি। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালত রায় দিয়েছেন, নির্বাচন কমিশনও গেজেট দিয়েছে। এই সরকারের লোকজন তাকে দায়িত্ব বুঝে দিচ্ছে না। আমরা এর প্রতিবাদ জানাই। অবিলম্বে ইশারাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। ইশরাকের সমর্থকরা সোমবারের ‘ব্লকেড’ কর্মসূচি থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন। প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল ওই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে। এরপর গত ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। কিন্তু এর পরও ইশরাকের শপথ অনুষ্ঠান এখনো হয়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ বিএনপির সাধারণ সম্পাদককে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে?