মিরপুরে এমন পিচ নিয়ে যা জানালেন তারা – বর্ণমালা টেলিভিশন

মিরপুরে এমন পিচ নিয়ে যা জানালেন তারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৫ | ৬:৩৬ 47 ভিউ
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডেতে মিরপুরের উইকেট নিয়ে চলছে তুমুল আলোচনা। গাঢ় বাদামি রঙের উইকেট, একফোঁটা ঘাস নেই-এমন দৃশ্য দেখে চমকে গেছেন অনেকে। তবে এটি একেবারেই অপ্রত্যাশিত ছিল না।ম্যাচের আগের দিনই এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামিকে। তিনি তখন বলেছিলেন, ‘অধিনায়ক শাই হোপ এখনো উইকেট দেখেনি, তবে আমি দেখেছি। আমরা এমন উইকেট বানাতে পারব না-এমন কিছু আগে কখনো দেখিনি।’ অন্যদিকে বাংলাদেশের কোচ ফিল সিমন্স বলেন, ‘এটা স্বাভাবিক মিরপুরের উইকেটের মতোই দেখাচ্ছে। সাধারণত এখানে কিছুটা টার্ন থাকে, যা ভালোই।’ সাবেক শ্রীলঙ্কান অলরাউন্ডার ও ধারাভাষ্যকার ফারভেজ মাহারুফ ম্যাচ শুরুর আগে উইকেট রিপোর্টে বলেন, ‘দুই বছর আগে এখানে শেষ ওয়ানডে হয়েছিল। এবার সম্পূর্ণ আলাদা এক ধরনের উইকেট দেখছি। আমি অনেক ম্যাচ কাভার করেছি, কিন্তু এই প্রথম একটাও ঘাস দেখলাম না। বল করার আগেই মাটি নড়ছে, মানে উইকেটটা ধীরগতির হবে।’ তিনি আরও বলেন, ‘এটা ধীর উইকেট, স্পিনারদের ভূমিকা বড় হবে। ব্যাটসম্যানদের জন্য কাজটা কঠিন হবে, বিশেষ করে মাঝের ওভারগুলোতে।’ মাহারুফের সেই ভবিষ্যদ্বাণী হুবহু সত্যি হয় ম্যাচে। টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩০তম ওভারে গিয়ে পৌঁছায় মাত্র ১০০ রানে। পরে কোনোভাবে দলীয় স্কোর ২০৭ পর্যন্ত নিতে পারে তারা। সম্প্রচারকারীদের দেখানো পরিসংখ্যানে দেখা যায়, ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুডাকেশ মোতি, রস্টন চেজ ও খারি পিয়ের উইকেট থেকে গড়ে ৪ থেকে ৪.৫ ডিগ্রির বেশি টার্ন পাচ্ছিলেন। এমনকি জাস্টিন গ্রিভসের কাটার আর মাঝারি গতির বলেও রান তুলতে হিমশিম খেয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। এরপর রিশাদ হোসেন তো সব আলোই কেড়ে নিলেন। ৬ উইকেট তুলে নিয়ে তিনি একাই ধসিয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে। যার ফলে ২০৭ রান করেও ৭৪ রানের বিশাল এক জয় পায় বাংলাদেশ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুদ্ধের অজুহাতে সয়াবিন তেলের দামও বেড়েছে আমি মরিনি, বেঁচে আছি এবং ভালো আছি, মৃত্যুর গুজবে বললেন হায়দার হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ জামায়াতের সঙ্গে চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল নিয়ে যাওয়ার পথে আ.লীগের ৪ কর্মী গ্রেপ্তার পাম্পে তেল নিতে গিয়ে বাগবিতণ্ডা, ‘পাম্প শ্রমিকদের’ হামলায় যুবক নিহত যুদ্ধের সপ্তাহ পেরোলেও সমঝোতার আলো নেই নির্যাতিত হয়ে ৭ বছরে দেশে ফিরেছেন ৭০ হাজার নারী জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, কাল আসছে দুই জাহাজ কেনাকাটা করতে গিয়ে ফিরলেন লাশ হয়ে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষিত করার তাগিদ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৬ জাহাজ, পথে দুটি আজ থেকে বাড়তে পারে বৃষ্টি ও বজ্রপাত, মাসের শেষে তাপপ্রবাহের আশঙ্কা মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ একই কারণে কপাল পুড়ল যুবদলের ৪ নেতার আজ যেমন থাকবে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আজ