নিউজ ডেক্স
আরও খবর
দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা
কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪
সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার
সার্বিয়ায় ঐতিহাসিক সফরে গেলেন জেলেনস্কি
বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
হরমুজ খুলতে ক্ষতিপূরণ চায় ইরান, উদ্বিগ্ন উপসাগরীয় দেশ
মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তালিকাভুক্ত জাপানের তোমিকো ইতুকা মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ১১৬ বছর। দেশটির সরকারি টেলিভিশন এনএইচকে শনিবার জানায়, গত ২৯ ডিসেম্বর দক্ষিণাঞ্চলীয় হিয়োগো প্রদেশের আশিয়ায় একটি অবসর নিবাসে তিনি মারা যান।
প্রথম বিশ্বযুদ্ধের আগে ১৯০৮ সালের ২৩ মে জাপানের ওসাকায় জন্মগ্রহণ করেন এই নারী। তিন ভাইবোনের মধ্যে সবচেয়ে বড় ছিলেন। তাঁর চারটি সন্তান ও পাঁচ নাতি-নাতনি ছিল। আশিয়ার মেয়র রিওসুকে তাকাশিমা তাঁর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
২০২৪ সালের আগস্টে স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরার ১১৭ বছর বয়সে মারা যাওয়ার পর গিনেস রেকর্ডসে ইতুকাকে সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করা হয়। সম্প্রতি জাপানের ১১২ বছর বয়সী মাসাজো নোনাকাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের স্বীকৃতি দেয় গিনেস।
দীর্ঘ আয়ুর প্রাপ্তিতে খ্যাতি আছে জাপানের জনগণের। বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের তালিকায়ও আছেন দেশটির বেশ কয়েকজন। গত সেপ্টেম্বর মাসের হিসাব অনুযায়ী, জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী ৯৫ হাজারের বেশি মানুষ আছেন, যার ৮৮ শতাংশই নারী। এক দশক আগে দেশটিতে ১০০ বছর বয়সী মানুষ ছিলেন প্রায় ৬৮ হাজার। যদিও ১৯৬৩ সালে এ সংখ্যা ছিল মাত্র ১৫৩ জন। সূত্র: ডয়চে ভেলে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।