পশুপ্রেম থেকে পরিশুদ্ধ জীবনে মিমি চক্রবর্তী – বর্ণমালা টেলিভিশন

পশুপ্রেম থেকে পরিশুদ্ধ জীবনে মিমি চক্রবর্তী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫ | ১১:১৩ 255 ভিউ
ভারতের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর প্রাণীপ্রেম নতুন কিছু নয়। নিজের পালিত কুকুরকে সন্তানসম ভালোবাসা দেওয়া নিয়ে বহুবার শিরোনামে এসেছেন তিনি। কিন্তু এবার তার জীবনযাত্রায় এসেছে এক অভিনব পরিবর্তন। কেবল অনুভূতির জায়গা থেকে নয়, প্রাণীদের প্রতি মমতার কারণে তিনি একে একে বিদায় জানাচ্ছেন মাছ-মাংসের মতো প্রিয় খাবারও। শুধু তাই নয়, আত্মিক প্রশান্তির খোঁজে তিনি এখন আরও বেশি করে মনোযোগী হয়েছেন ধর্মীয় রীতিনীতির চর্চায়। এক সময়ের স্টাইল আইকন এখন যেন হয়ে উঠছেন অন্তর্জগতের সন্ধানী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, টলিউড জানে মিমির শিবভক্তির কথা। পশুপ্রেম এবং স্রষ্টাভক্তির কারণে তিনি আমিষ খাবার ছেড়েছেন। মিমি মাছ, মাংস খান না। তার বাড়িতেও শিব লিঙ্গ রয়েছে। প্রতি শিবরাত্রিতে সেখানে পূজা দেন।পাশাপাশি, মন্দিরেও যান। এ ছাড়া, তার হাতে রয়েছে নৃত্যরত নটরাজের উল্কি। এছাড়া পুরাণ অনুযায়ী, শ্রাবণ মাসকে বলা হয় শিবের মাস। হিন্দু শাস্ত্র অনুযায়ী, যারা শিবের ভক্ত তারা সোমবার শিবলিঙ্গে জল ঢেলে পূজা করেন এবং নিরামিষ খান। পুরো শ্রাবণ মাসজুড়ে যারা প্রতি দিন পূজা করতে পারেন না তারা অন্তত শ্রাবণ মাসের চারটি সোমবার নিয়ম পালনের চেষ্টা করেন। শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই সোমবারে মন্দিরে গিয়ে শিব পূজা দিয়েছেন মিমি চক্রবর্তী। সাদা সালোয়ার-কামিজ পরে মন্দিরে গিয়েছিলেন এই নায়িকা। রঙিন ফুলের গুচ্ছ। এ দিন তিনি নিষ্ঠাভরে শিবলিঙ্গ দুধ দিয়ে গোসল করান। শিবলিঙ্গ সাজিয়ে দেন ধুতরা ফুলে। এবং পাঁচ রকম ফল দান করেন দেবতার উদ্দেশ্যে। এ বিষয়ে মিমি ভারতীয় গণমাধ্যমকে বলেন, সোমবার খুব ভালো দিন মন্দিরে যাওয়ার জন্য। অনেক দিন পর ছুটি পেয়েছি। তাই জন্য গিয়ে পুজো দিয়ে এলাম। শুটিং থাকলে তখন যেতে পারি না। তাই আজকে সকালে গিয়েই কসবার মন্দিরে পুজো দিয়ে এসেছি। বর্তমানে মিমি ব্যস্ত হয়ে রয়েছেন ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর শুটিং নিয়ে। কিছুদিন আগে লাভার আউটডোরে শুটিং সেরে ফিরেছেন এই অভিনেত্রী। এখন শহরে এই ছবির শুটিং চলছে। তার আগে ‘রক্তবীজ টু’ ছবির শুটিং করার জন্য বিদেশে গিয়েছিলেন মিমি। এবারের দুর্গাপূজাতে সেই ছবি মুক্তি পাবে। ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিটাও মুক্তি পাবে এই বছর ডিসেম্বরে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক