নিউজ ডেক্স
আরও খবর
দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪
মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০
ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের
খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের
ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে পদত্যাগ করলেন জাতিসংঘের ফিলিস্তিন তদন্ত কমিশনের তিন সদস্য
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে গঠিত জাতিসংঘের কমিশনের তিন সদস্য হঠাৎ পদত্যাগ করেছেন।
সোমবার পদত্যাগপত্র জমা দেন নাভি পিলাই, ক্রিস সিডোটি এবং মিলুন কোঠারি। তারা স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল জানিয়েছে, ব্যক্তিগত কারণ, বিশেষ করে বয়সজনিত বিষয়গুলোর কারণে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা কমিশনের নতুন করে গঠন প্রক্রিয়ার প্রয়োজনীয়তার বিষয়টিও উল্লেখ করেছেন।
উল্লেখ্য, এই কমিশন গাজা, পশ্চিম তীরসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ নিয়ে তদন্তে কাজ করছিল।
তাদের পদত্যাগের ঘটনা ঘটলো এমন সময়ে, যখন ফিলিস্তিনে মানবাধিকার নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রানচেস্কা আলবানিজের কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতকে পদক্ষেপ নিতে আহ্বান জানানোর পর যুক্তরাষ্ট্র আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের দাবি, আলবানিজ ‘ইহুদিবিদ্বেষী ও ইসরাইলবিরোধী’ বক্তব্য দিয়েছেন।
এর আগে আলবানিজকে অপসারণের দাবি তোলে যুক্তরাষ্ট্র। চলতি মাসের ১ জুলাই এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে বলেছিল, পদক্ষেপ না নিলে জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হবে এবং যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
তবে জাতিসংঘের স্পেশাল প্রোসিডিওরস কমিটি যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।