মাইলস্টোন ট্র্যাজেডিতে কাঁদছে ক্রিকেটাররাও – বর্ণমালা টেলিভিশন

মাইলস্টোন ট্র্যাজেডিতে কাঁদছে ক্রিকেটাররাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ July, ২০২৫ | ৭:৪৮ 157 ভিউ
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে গোটা দেশ এক গভীর বিষাদের আবরণে ঢেকে গেছে। নিহতের সংখ্যা বেড়ে ১৯ হয়েছে, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আর এই বেদনাদায়ক ঘটনার প্রতিক্রিয়া দেখা গেছে দেশের ক্রিকেট অঙ্গনেও। জাতীয় দলের অনেক ক্রিকেটারই তাদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন শোক ও সমবেদনা। সবার আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন কলেজের সকলের জন্য প্রার্থনা।’ সংক্ষিপ্ত অথচ গভীর অনুভূতির প্রকাশ ঘটেছে তার বার্তায়। টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যারা এই মর্মান্তিক ঘটনার শিকার হয়েছেন, তাদের জন্য প্রার্থনা ও সমবেদনা। সান্ত্বনা ও শক্তি পৌঁছাক প্রত্যেকের পরিবারে।’ মাইলস্টোন দুর্ঘটনায় ক্রীড়াঙ্গনে শোকের ছায়া জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান বলেন, ‘মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার মর্মান্তিক খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। সবার প্রতি আমার প্রার্থনা ও সহানুভূতি।’ একই সুরে নিজের ব্যথা প্রকাশ করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। সাবেক এই অধিনায়ক লিখেছেন, ‘উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় আমরা সবাই খুবই ব্যথিত। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমাদের শোক ও সহানুভূতি। আহতদের সুস্থতার জন্য দোয়া করি। আসুন সবাই প্রার্থনায় শামিল হই—হে আল্লাহ, আমাদের রক্ষা করুন।’ এছাড়া তাসকিন আহমেদ তার পোস্টে উল্লেখ করেন, ‘মাইলস্টোন কলেজের উপর ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাই যেন আল্লাহর রহমতে শান্তি ও সুস্থতা ফিরে পান।’ অলরাউন্ডার আফিফ হোসেন লিখেছেন, ‘এই হৃদয়বিদারক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য দোয়া। আল্লাহ যেন শিশুদের রক্ষা করেন।’ পেসার শরিফুল ইসলাম অনুভব করেছেন জাতীয় স্তরের শোক, তিনি লিখেছেন, ‘একটি স্কুল, শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়, আর সেখানে এমন ভয়াবহতা—এটা কেবল একজনের কষ্ট নয়, পুরো জাতির।’ আরও যারা শোকবার্তা দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, নাসির হোসেন, আকবর আলী, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, শামসুর রহমান শুভ ও রুবেল হোসেন। প্রত্যেকেই নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার প্রার্থনা করেছেন। এছাড়া কেউ কেউ সাহায্য ও সচেতনতার বার্তাও দিয়েছেন। যেমন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী লিখেছেন, ‘দয়া করে অযথা হাসপাতাল বা রাস্তায় গিয়ে চিকিৎসা বা উদ্ধারকাজে বিঘ্ন ঘটাবেন না।’ এই মর্মান্তিক দুর্ঘটনায় কেবল শিক্ষাঙ্গন নয়, দেশের ক্রীড়াঙ্গনও কেঁপে উঠেছে। ক্রিকেটারদের হৃদয়স্পর্শী শোকবার্তাগুলো যেন পুরো জাতির ব্যথাকে ভাষা দিয়ে যাচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের