ভারতে চাকরির পরীক্ষা যেভাবে ক্ষোভের কারণ – বর্ণমালা টেলিভিশন

ভারতে চাকরির পরীক্ষা যেভাবে ক্ষোভের কারণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৬ | ৪:৫১ 12 ভিউ
অশোক কুমার বিশ্বাস করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসময় তাঁর পরিবারের ভাগ্য বদলে দিয়েছিলেন। ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর স্বল্পমূল্যে রান্নার গ্যাস, কৃষকদের সরাসরি ভর্তুকিসহ বিভিন্ন সরকারি সুবিধা তাদের কৃষক পরিবারে কিছুটা স্বস্তি এনে দেয়। সেই কৃতজ্ঞতায় অশোকের মা-বাবা টানা তিনটি নির্বাচনে তাঁকে ভোট দেন। কিন্তু গত সপ্তাহে সেই ২৫ বছর বয়সী অশোক দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর এলাকায় মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেন। ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে হওয়া এ আন্দোলন ভারতের ক্ষুব্ধ ও বঞ্চিত তরুণদের কণ্ঠস্বর হয়ে ওঠে। সরকার প্রায় ২০ লাখ শিক্ষার্থীর জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল করার পর আন্দোলনের সূত্রপাত। প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়ায় ফল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষার্থীদের মধ্যে অশোকের ছোট ভাই অভিষেকও ছিলেন। ভারতে সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় প্রবেশের অন্যতম প্রধান পথ এসব প্রতিযোগিতামূলক পরীক্ষা। কূটনীতিক, প্রশাসনিক কর্মকর্তা, কেরানি থেকে শুরু করে বনরক্ষী– হাজারো সরকারি পদে নিয়োগ নির্ভর করে কঠিন এসব পরীক্ষার ওপর। লাখ লাখ শিক্ষার্থী বছরের পর বছর এবং বিপুল অর্থ ব্যয় করে এসব পরীক্ষার প্রস্তুতি নেন। বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনায় দেখা গেছে, ২০১৪ সালের পর থেকে প্রশ্নপত্র ফাঁসের কারণে অন্তত দুই ডজন জাতীয় পরীক্ষার ফল বাতিল হয়েছে। তবে এবারের ঘটনা কয়েক দশকের মধ্যে ভারতের অন্যতম বড় ছাত্র আন্দোলনের জন্ম দিয়েছে। দিল্লিসহ বিভিন্ন শহরে হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমে আসেন। তাদের অভিযোগ, বারবার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অব্যবস্থাপনা লাখো তরুণের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলছে। সরকারি চাকরির নিরাপত্তার স্বপ্নই তাদের একমাত্র ভরসা। চার বছর আগে অশোক নিজের রাজ্য বিহার থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরবর্তী দিল্লিতে চলে আসেন। সেখানে স্নাতকোত্তর শেষ করে তিনি সিভিল সার্ভিস পরীক্ষার কোচিংয়ে ভর্তি হন। বহুবার চেষ্টা করেও কাঙ্ক্ষিত পরীক্ষায় সফল হতে পারেননি। পরে তাঁর ছোট ভাই অভিষেকও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য দিল্লিতে যোগ দেন। এই দুই ভাইয়ের মতো হাজারো তরুণ মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে শামিল হয়েছেন। তাদের অভিযোগের মধ্যে রয়েছে– অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি, যুব বেকারত্ব, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হওয়া এবং সরকারি ব্যবস্থাপনায় দুর্নীতি। সরকারি তথ্য অনুযায়ী, ৩০ বছরের কম বয়সী ভারতীয়দের বেকার হওয়ার আশঙ্কা দেশের গড় নাগরিকের তুলনায় প্রায় তিন গুণ। ফের আন্দোলন, সিজেপির সমর্থন এবার ঝাড়খণ্ডে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে চাকরিপ্রার্থীরা ১৪তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্ত এবং রাজ্যের নিয়োগ ব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়েছেন। এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন এক ছাত্রনেতা। এ আন্দোলন সিজেপির সমর্থনও পেয়েছে। এর ফলে রাঁচিতে চলা বিক্ষোভ আরও জোরদার হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো। তিনি গত রোববার রাঁচির জয়পাল সিং মুণ্ডা স্টেডিয়ামে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং প্রশাসনিক গাফিলতির মতো যেসব ঘটনার অভিযোগ উঠেছে, তার জের ধরেই এ বিক্ষোভের সূত্রপাত। শিক্ষার্থীদের মতে, এসব ঘটনায় বারবার তাদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ বিএনপির সাধারণ সম্পাদককে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে?