ভারতকে কঠোর হুঁশিয়ারি দিল পাকিস্তানের সশস্ত্রবাহিনী – বর্ণমালা টেলিভিশন

ভারতকে কঠোর হুঁশিয়ারি দিল পাকিস্তানের সশস্ত্রবাহিনী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ | ১০:১৯ 125 ভিউ
কাশ্মীরের পহেলগাঁও হামলার জেরে যদি ভারত কোনও দুঃসাহসিক পদক্ষেপ নেয় তাহলে পাকিস্তানি জনগণ ও সশস্ত্রবাহিনী ঐক্যবদ্ধভাবে যথাযথ জবাব দেবে। ভারতের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে সংসদ সদস্যদের উদ্দেশে সংবাদ সম্মেলনের আয়োজন করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।(আইএসপিআর)। রোববার (৪ মে) সংবাদ সম্মেলনের সময় আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এবং তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই কঠোর হুঁশিয়ারি দেন। পাকিস্তান টেলিভিশন সদর দপ্তরে রোববার গভীর রাতের এই সংবাদ সম্মেলনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ছাড়া রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতা ও সদস্য অংশ নেন। পিটিআই নেতৃত্ব দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির সঙ্গে তাদের উপস্থিতির শর্ত দেওয়ায় তারা এই বৈঠকে যোগ দেননি। সূত্রগুলো জেনারেল শরীফের বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ, এই অঞ্চলে শান্তি কামনা করে। কিন্তু প্রতিপক্ষ যদি কোনও আগ্রাসন চালায় তবে উপযুক্ত জবাব দেবে। তিনি সংসদ সদস্যদের প্রতিবেশী দেশের যেকোনো দুঃসাহসিক কাজ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তারার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি এবং কূটনৈতিক পদক্ষেপ সম্পর্কে রাজনৈতিক নেতাদের অবহিত করেন। প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর থেকে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। হামলার জন্য ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে দায়ী না করলেও তাৎক্ষণিকভাবে পাকিস্তানিদের ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার ও সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিতের মতো বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়। তথ্যসূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ বিএনপির সাধারণ সম্পাদককে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে?