‘ভাই, টেনশন কইরেন না’ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৩ জুলাই, ২০২৫
৯:১৯ অপরাহ্ণ
248 ভিউ

আরও খবর

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার!

‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত

জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা

চট্টগ্রামজুড়ে গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং: যানচলাচল ও রান্নাঘর থেকে শিল্পকারখানায় হাহাকার

এক্সপ্রেসওয়ে থেকে সিআরবি: চাঁদাবাজি, মারধর ও বাণিজ্যিক আধিপত্যের কবলে চট্টগ্রামের অর্থনীতি

আবারও বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা

‘ভাই, টেনশন কইরেন না’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫ | ৯:১৯ 248 ভিউ
সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বুধবার (২৩ জুলাই) সকাল আটটার দিকে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের একটি মামলায় কারাগার থেকে ঢাকার আদালত প্রাঙ্গণে আনা হয়। এসময় তাকে রাখা হয় ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায়। পরে হাজতখানা থেকে পলককে আদালতকক্ষে নেওয়া হয়। আজ এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তা আজ দাখিল হয়নি। শুনানি শেষে পলককে আদালতকক্ষ থেকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। কারাগারে নিয়ে যাওয়ার জন্য বেলা সাড়ে ১২টার দিকে তাকে হাজতখানা থেকে বের করে পুলিশ। তখন দেখা যায়, পলকের দুই হাত পেছনে নিয়ে পরানো রয়েছে হাতকড়া। তার মাথায় পুলিশের হেলমেট। বুকে বুলেট প্রুফ জ্যাকেট। হাজতখানার অদূরে রাখা ছিল প্রিজনভ্যান। সেদিকে পলককে নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় পলকের কাছাকাছি চলে আসেন কিছু মানুষ। তারা পলকের এলাকার (নাটোর) লোক বলে পরে জানান তার আইনজীবী ফারজানা ইয়াসমিন। এই লোকদের দেখে পলক হাসতে থাকেন। কয়েকজন পলককে উদ্দেশ বলতে থাকেন, ‘আপনার জন্য দোয়া করি।’ তখন পলক তাদের উদ্দেশে বলেন, ‘আমার জন্য দোয়া করবেন।’ ততক্ষণে পলককে প্রিজনভ্যানের ভেতরে নিয়ে যায় পুলিশ। প্রিজনভ্যানে তুলে তার দুই হাত পেছনে নিয়ে পরিয়ে দেওয়া হাতকড়া পুলিশ খুলে দেয়। তার মাথারও হেলমেট খুলে নেওয়া হয়। এরপর দেখা যায়, প্রিজনভ্যানের ভেতরে দাঁড়িয়ে পলক তার মাথা উঁচু করে লোহার ফোকর দিয়ে লোকজনের উদ্দেশে বলতে থাকেন, ‘আমার জন্য দোয়া করবেন। সবাই সাবধানে থাইকেন।’ তখন একজন বলেন, ‘কোনো টেনশন কইরেন না, ভাই।’ এ কথা শোনার পর পলক কাঁদতে শুরু করেন। তখন সেই লোক বলতে থাকেন, ‘পলক ভাই, কাইন্দেন না।’ একপর্যায়ে সেখানে উপস্থিত হন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার একজন পুলিশ কর্মকর্তা। কিছু পরেই প্রিজনভ্যানটি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা হয়। পলক প্রিজনভ্যানের ভেতরে চুপচাপ বসে থাকেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড চট্টগ্রামজুড়ে গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং: যানচলাচল ও রান্নাঘর থেকে শিল্পকারখানায় হাহাকার এক্সপ্রেসওয়ে থেকে সিআরবি: চাঁদাবাজি, মারধর ও বাণিজ্যিক আধিপত্যের কবলে চট্টগ্রামের অর্থনীতি চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক সক্ষমতা, সাহস, সম্মান এবং শৈলী আবারও বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা আওয়ামী লীগ আমলের চুক্তি: ভারত থেকে আসছে নতুন প্রজন্মের রেলকোচের প্রথম চালান জিও-পলিটিক্যাল জটিল সমীকরণ এর কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ চরম পর্যায়ে লোডশেডিং: ভোগান্তিতে বাড়ছে জনরোষ, নিরাপত্তা শঙ্কায় বিদ্যুৎকর্মীরা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অভিঘাত: বাংলাদেশ সরকারের কেনাকাটার সকল তথ্য দাখিলের চাপ ৫০% চাঁদা না পেয়ে পুলিশের সামনেই ঠিকাদার ও সাংবাদিকের উপর কর্ণফুলী যুবদল নেতার হামলা