ব্যাটারি যেভাবে সাশ্রয় হবে – বর্ণমালা টেলিভিশন

ব্যাটারি যেভাবে সাশ্রয় হবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬ | ৮:১৯ 40 ভিউ
সব ধরনের ফোনের প্রধান সমস্যা ব্যাটারি। কারণ, সোশ্যাল মিডিয়া ও দিন-রাত ইন্টারনেট সংযোগ থাকায় ডিভাইসের চার্জ দ্রুতই ফুরিয়ে যায়। ঘুমানোর সময় ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন থাকা জরুরি। দিনের কিছুটা সময় যে কোনো ডিভাইসকে ইন্টারনেট সংযোগমুক্ত রাখা শ্রেয়। অ্যান্ড্রয়েড সংস্করণে পরিচালিত স্মার্টফোনের মতো আইফোনেও দ্রুত চার্জ শেষ হয়ে যায়। আইফোন ভোক্তার সংখ্যা আগের তুলনায় প্রতিদিন বাড়ছে। অনেকের হাতে আইফোন ১২, ১৩ বা ১৪ মডেল নজরে আসবে এখন। কিছুদিন আগে আইফোনের নতুন মডেল প্রকাশ করেছে অ্যাপল। নতুন প্রযুক্তি যতই আসুক না কেন, ব্যাটারি চার্জের বিষয়ে বাড়তি নজর দিতেই হবে। পূর্ণ চার্জ করার পরও বহু কারণে চার্জের নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়। সমস্যায় পড়ছেন আইফোন গ্রাহক। সিস্টেম বিশেষজ্ঞরা বলছেন, কখনোই ফোনকে শতভাগ চার্জ না করা। কারণ, অনেক সময় ব্যাটারি আবহাওয়ার কারণে ওভারহিট হতে পারে। আর গরম হলে চাপ পড়ে সিস্টেম অপারেশনে। ফলে ফোনের কার্যক্রমে কিছুটা ধীরগতি অনুভূত হয়। সমস্যা উৎপত্তি এখানেই বলে ধারণা দিয়েছেন সিস্টেম বিশেষজ্ঞ টাইলার। গবেষণা থেকে জানা গেছে, বেশ কিছু ব্যাটারির সেভিং টিপস রয়েছে, যেসব পরামর্শ মেনে চলতে পারেন। বিখ্যাত অ্যাপেল ব্র্যান্ডের মতো বৃহৎ টেক সংস্থার সঙ্গে কাজ করেছেন টাইলার মরগ্যান। কাছ থেকে দেখেছেন ডিভাইস তৈরির প্রতিটি ধাপ। খুব ভালো করে জানেন, ব্যাটারি স্পেসিফিকেশনের বিষয়ে। ফোনের ব্যাটারি কীভাবে দীর্ঘায়ু করতে হয়, উল্লিখিত টিপস মেনে চলার পরামর্শ দিয়েছেন। চার্জ একেবারে শেষদিকে চলে এলে ফ্লাইট মুডে নিয়ে যান হ্যান্ডসেট। নিশ্চিতভাবেই তা ফোনকে সক্রিয় রাখবে আরও বাড়তি কিছুটা সময়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফাইনালে হেরে রুপার পদক নিতে গেলেন না রোনালদো ইরান যুদ্ধে বিপাকে ইরাক, তেল-বাণিজ্যে বড় ধস পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী আরব আমিরাতে দিবালোকেই দেখা মিলল জিলহজের চাঁদের, জানা গেল ঈদের তারিখ ঢাকাসহ ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস উচ্চশিক্ষায় আবাসিক সংকট ‘ঝড়ের আগে নীরবতা’— কীসের ইঙ্গিত দিলেন ট্রাম্প? ই-লোন কী, কীভাবে নেওয়া যায়? বান্দরবানে আগুনে পুড়ল অর্ধশত দোকান-বসতঘর আ.লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই