বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৮ October, ২০২৬
৭:৩৩ am
69 ভিউ

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ October, ২০২৬ | ৭:৩৩ 69 ভিউ
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির মরদেহ দাফনে জামায়াতে ইসলামীর বাধা দেওয়ার প্রতিবাদে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর কুশপুত্তলিকা দাহ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী। সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা। ঐতিহাসিক ভাবে দেশের আন্দোলন সংগ্রামের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে মুক্তিযুদ্ধের সময়ে সবচেয়ে বর্বরোচিত গণহত্যা হয়েছিল, সেইখানে কোন প্রতিবাদ বিক্ষোভের খবর এখনও পাওয়া যায় নি। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ১০ থেকে ১২ জন শিক্ষার্থীর উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচিতে যুদ্ধাপরাধী সাঈদীর কুশপুত্তলিকা দাহ করা হয়। কুশপুত্তলিকায় ‘পাকিস্তানের দালাল’ ও ‘যুদ্ধাপরাধী দেইল্যা রাজাকার’ লেখা ছিল। কর্মসূচি থেকে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগের পাশাপাশি তাঁকে যথাযথ রাষ্ট্রীয় সম্মান বা গার্ড অব অনার না দেওয়ার বিষয়েও তীব্র সমালোচনা করেন শিক্ষার্থীরা। কুশপুত্তলিকা দাহ শেষে শিক্ষার্থীরা একটি প্রতিবাদ সমাবেশ করেন। সেখানে তাঁরা মুক্তিযোদ্ধার মর্যাদা রক্ষা এবং তাঁর দাফন ও রাষ্ট্রীয় সম্মান প্রদানের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান বলে জানা গেছে। তবে মানিক পশারির দাফনে বাধা দেওয়ার অভিযোগ এবং গার্ড অব অনার না দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জামায়াতে ইসলামীর বক্তব্য পাওয়া যায়নি। তবে যুদ্ধাপরাধী সাঈদির ৩য় সন্তান মাসুদ সাঈদি মানিক পশরির মুক্তিযুদ্ধ না করা নিয়ে অপতথ্য ছড়াচ্ছেন বলে জানা গেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন