বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা – বর্ণমালা টেলিভিশন

বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৬ | ৫:১৭ 28 ভিউ
বিশ্বকাপ শুরু হতে দুই মাসেরও কম সময় বাকি থাকতেই বড় দুশ্চিন্তায় পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে বড় বিপদে পড়েছে দেশটি। তাদের দলের লাওতারো মার্টিনেজ, এমিলিয়ানো মার্টিনেজ এবং ক্রিশ্চিয়ান রোমেরো চোটে পড়েছেন। এতে কোচ লিওনেল স্কালোনি-র পরিকল্পনায় বড় ধাক্কা লেগেছে। ইংল্যান্ডে টটেনহাম হটস্পার ও সান্ডারল্যান্ড-এর ম্যাচে সতীর্থ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে আহত হন রোমেরো। ডান হাঁটুতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার। তার লিগামেন্টে গুরুতর সমস্যা হয়েছে কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে। নেতিবাচক ফল এলে বিশ্বকাপে তার খেলা অনিশ্চিত হয়ে পড়তে পারে। এদিকে উদ্বেগ বাড়াচ্ছে ইন্টার মিলান-এর ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজের চোট। তার আগের পেশির ইনজুরি আবার ফিরে এসেছে, যদিও সম্প্রতি তিনি সুস্থ হয়ে মাঠে ফিরেছিলেন। অন্যদিকে অ্যাস্টন ভিলা-র গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ নটিংহ্যাম ফরেস্ট-এর বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্মআপে অস্বস্তি অনুভব করেন। ফলে শুরুর একাদশে থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামতে পারেননি এই বিশ্বকাপজয়ী তারকা। বিশ্বকাপের আগে একসঙ্গে তিন তারকার চোটে আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ বাড়ছে, যা দলটির শিরোপা রক্ষার মিশনে বড় প্রভাব ফেলতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফাইনালে হেরে রুপার পদক নিতে গেলেন না রোনালদো ইরান যুদ্ধে বিপাকে ইরাক, তেল-বাণিজ্যে বড় ধস পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী আরব আমিরাতে দিবালোকেই দেখা মিলল জিলহজের চাঁদের, জানা গেল ঈদের তারিখ ঢাকাসহ ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস উচ্চশিক্ষায় আবাসিক সংকট ‘ঝড়ের আগে নীরবতা’— কীসের ইঙ্গিত দিলেন ট্রাম্প? ই-লোন কী, কীভাবে নেওয়া যায়? বান্দরবানে আগুনে পুড়ল অর্ধশত দোকান-বসতঘর আ.লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই