বাজারে তেলসহ যে সমস্যা রয়েছে, তা আগামী সাত দিনের মধ্যে সমাধান হয়ে যাবে – বর্ণমালা টেলিভিশন

বাজারে তেলসহ যে সমস্যা রয়েছে, তা আগামী সাত দিনের মধ্যে সমাধান হয়ে যাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ | ১০:৩৯ 100 ভিউ
রমজান উপলক্ষে বাজারে তেলসহ যে সমস্যা রয়েছে, তা আগামী সাত দিনের মধ্যে সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শুক্রবার দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিদর্শন ও ট্যানারি মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, এবারের রমজানে বাজারে কোনো খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই। সাত দিনের মধ্যে খেজুরসহ সব জিনিসপত্রের দাম কমে আসবে জানিয়ে তিনি আরও বলেন, এবারের রমজানে সবকিছুই মজুত রয়েছে। আশা করি বাজারকেন্দ্রিক কোনো সমস্যা হবে না। পরিবেশ দূষণ থেকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য ট্যানারি মালিকদের নির্দেশ দেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি জ্বালানি তেলের দাম ১৫০ ডলারে পৌঁছাতে পারে ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানের পক্ষে ভোট দিল মার্কিন সিনেট পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে ইরানের হামলা ইসরাইলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের মধ্যপ্রাচ্যে ‘ক্রাইসিস রেসপন্স’ দল পাঠাল অস্ট্রেলিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি সৌদির ইরানকে সমর্থনের চেয়ে জ্বালানি ও কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে চীন কুয়েতে হামলায় নিহত ষষ্ঠ মার্কিন সেনার নাম প্রকাশ ৬ দিনে শাহজালালে বাতিল ২১০ ফ্লাইট ইরানকে আটকাতে জেলেনস্কির ‘বিশেষ’ পরিকল্পনা ঈদের ছুটি বাড়ল সরকারি দলের সংসদ উপনেতা পদে আলোচনায় বিএনপির ৪ নেতা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক ফ্রান্সের পৌর নির্বাচনে লড়ছেন ৭ বাংলাদেশি নিকার গঠন করে প্রজ্ঞাপন, আছেন যারা প্রাথমিকভাবে ‘কৃষক কার্ড’ চালু হচ্ছে যে ৯ উপজেলায় বছরের মাঝে সম্পদ কমে গেলে জাকাত দিতে হবে? এখনও ছেলেকে নিয়ে আটকা শুভশ্রী, দেশে ফিরেছেন সোনাল চৌহান ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ২৫ লাখ ৬৯ হাজার কোটি টাকা