রক্ত আছে রক্ত…? – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২২ জুলাই, ২০২৫
৭:৫৪ পূর্বাহ্ণ
126 ভিউ

আরও খবর

মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার

শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি

একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ

‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার

যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে

পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি

রক্ত আছে রক্ত…?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫ | ৭:৫৪ 126 ভিউ
হাজার হাজার মানুষ। যে যেভাবে পারছেন ছোটাছুটি করছে। উচ্চ শব্দে সাইরেন বাজিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স যেন ছুটেছে পাগলের মতো। ব্যস্তত্রস্ত স্বেচ্ছাসেবীরা আপ্রাণ চেষ্টা করছেন পথ থেকে মানুষ সরিয়ে অ্যাম্বুলেন্স যাওয়ার জায়গা করে দিতে। দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকা শত শত পিতা-মাতা, ভাই-বোন ও স্বজনের আহাজারিতে ভারি হয়ে ওঠে আশপাশের এলাকা। তবে এসব কিছু পাশ কাটিয়ে একদল তরুণ-তরুণীকে খুব শান্তভাবে কিছু একটা করতে দেখা যায়। হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা দাঁড়িয়ে গেলেন রাস্তার দুই ধারে। মাথার ওপরে ধরে রাখা সাদা কাগজে দ্রুত এলোমেলো হাতে লেখা ‘রক্ত আছে, রক্ত…?’, ‘রক্ত লাগবে?’—এমন সব শব্দ। গতকাল সোমবার বিকেল থেকেই রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে ছিল এমন দৃশ্য। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনাস্থল থেকে আসা দগ্ধ ও আহতদের জন্য রক্ত সংগ্রহ করতে অভিনব এই পন্থা অবলম্বন করছিলেন এসব তরুণ-তরুণী। যাদের বেশিরভাগই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের একজন রাসেল ইসলাম। তিনি বলেন, ‘দগ্ধ ও আহতদের জন্য নেগেটিভ গ্রুপের রক্তের বেশ সংকটের কথা জানিয়েছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে আহত ও দগ্ধদের স্বজনদের পক্ষে রক্ত সংগ্রহ করা খুবই কঠিন কাজ। তাই আগ-পিছ না ভেবে আমরাই এ দায়িত্ব নিয়েছি।’ তাদের এই উদ্যোগের যথাযথ প্রয়োজনীয়তা বোঝা গেল বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে গিয়ে। শত শত মানুষের ভিড়ে কেউ একজনকে চিৎকার করে বলতে শোনা গেল, ‘এখানে মাহমুদার কোনো স্বজন আছেন? মাহমুদার কেউ আছেন? তার জন্য ও-নেগেটিভ রক্ত লাগবে। দ্রুত ম্যানেজ করতে হবে।’ টানা কয়েকবার তিনি এই আকুতি জানালেন। ভিড়ের মধ্যে পরিচয় পাওয়া গেল না। তবে পরনের অ্যাপ্রোন দেখে অনুমান করা গেল, চিৎকার করে মাহমুদার জন্য রক্ত চাওয়া মানুষটি বার্ন ইনস্টিটিউটের একজন সেবিকা। প্রায় অভিন্ন চিত্র ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটের সামনে। সেখানেও জরুরি বিভাগের সামনে খুবই বিষণ্ন মনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় স্কুল ইউনিফর্ম পরিহিত দুই শিক্ষার্থীকে। ভেতরে তাদের ভাই জারিফ ফারহান আগুনে পুড়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। কোনো এক সেবিকা এসে জানালেন রক্ত লাগবে। এটা শোনার পর আর এক মুহূর্ত কালক্ষেপণ না করে তারা চলে গেলেন রক্তের সন্ধানে। সেখানে ফারহানের জন্য অপেক্ষা করছিলেন তার ভাইয়ের বন্ধু মো. আশিকুর রহমান। তিনি বলেন, ‘ফারহানের অবস্থা খুবই ক্রিটিক্যাল৷। ডাক্তাররা ব্ল্যাড ম্যানেজ করতে বলছেন। ওর মুখ পুড়ে ছাই হয়ে গেছে। উরু পুড়ে গেছে। দেখার মতো অবস্থা নেই।’ শুধু ঢামেক কিংবা বার্ন ইনস্টিটিউট নয়, প্ল্যাকার্ড হাতে রক্ত সংগ্রহ করতে দেখা গেছে উত্তরা আধুনিক মেফডিকেল কলেজ ও হাসপাতালের সামনেও। এসব জায়গা থেকে রক্তদাতা সংগ্রহ করে সেনা ও বিমানবাহিনীর গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল রক্ত নেওয়ার জন্য।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে উচ্চমূল্যে মার্কিন গম ক্রয়: সরকারের দাবি বৃহত্তর কৌশল, অথচ ভুক্তভোগী ভোক্তা এবং দেশের অর্থনীতি পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায়ে বিশ্বজুড়ে কৃষিবিদদের প্রতিবাদ, রায় বাতিল ও বিচারপ্রক্রিয়া বন্ধের দাবি বিএনপি সরকারের উন্নয়ন: ১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, মাটির দোষ দিলেন ঠিকাদার টেস্ট খেলুড়ে দেশের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন অভিষেক