বাংলাদেশ-ভারত সীমান্তে বাঙ্কার নির্মাণ: এবিপি – বর্ণমালা টেলিভিশন

বাংলাদেশ-ভারত সীমান্তে বাঙ্কার নির্মাণ: এবিপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫ | ৯:২০ 144 ভিউ
শুক্রবার (১০ই জানুয়ারি) ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমইস, সংবাদমাধ্যম এবিপির বরাতে দাবি করে,অভিযোগ উঠেছে,বাংলাদেশ ভারত সীমান্তে বাঙ্কার তৈরী করছে বিজিবি।এই প্রতিবেদন প্রকাশের পর থেকেই ভারতসহ সারাদেশে উঠে আলোচনার ঝড়। প্রতিবেদনে আরো দাবি করা হয়,ভারতের সুকদেবপুর সীমান্তে কাঁটাতার বসাতে যাওয়া এক ব্যক্তি জানিয়েছেন যে বিজিবির ২৫০-৩০০ জন সদস্য চলে আসেন যখন, বাংলাদেশের দিকে ভিড় জমান ২,০০০-৩০০০ মানুষ। সেইসঙ্গে তিনি আরো দাবি করেছেন, ওই সীমান্তে বাঙ্কার খুলেছে বিজিবি। আগে সেগুলি ছিল না। ওই বাঙ্কার থেকে সবসময় বন্দুক তাক করে রাখা হয়েছে বলে দাবি করেছেন ওই ব্যক্তি। ভারতের গণমাধ্যমের এমন তথ্যের এখন পর্যন্ত কোন সত্যতা নিশ্চিত হওয়া যায় নি।তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের ৯ই জানুয়ারির এক প্রতিবেদনে জানায়,ভারতের উত্তর ২৪ পরগণা জেলার দুটি অঞ্চলে সীমান্ত প্রহরায় নতুন বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বিএসএফের দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের প্রায় ৩৬৩ কিলোমিটার নদী সীমান্ত। ফ্রন্টিয়ারের নয়শো কিলোমিটারেরও বেশি এলাকার মধ্যে প্রায় চারশো কিলোমিটারে চিরাচরিত কাঁটাতারের বেড়া দেওয়া গেছে, বাকি প্রায় অর্ধেক এলাকায় এখনও কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি বলে বিএসএফ জানাচ্ছে। বিবিসি আরো জানায়,নতুন সীমান্ত ব্যবস্থাপনায় একসারি কাঁটাতারের বেড়া লাগানো হবে এবং একই সঙ্গে নজরদারির জন্য একাধিক বৈদ্যুতিক যন্ত্র এবং অত্যাধুনিক ক্যামেরা লাগানো হয়েছে। সঙ্গে প্রহরীদের সতর্ক করার জন্যও কিছু যন্ত্র লাগানো হয়েছে।কিন্তু প্রতিবেদনে বাঙ্কার স্থাপনের বিষয়ে কিছু বলা হয় নি। ফুয়াদ

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঐশ্বরিয়ার সঙ্গে তুলনা ও সালমানের নায়িকা হওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সোহেল ও তার স্ত্রীর বিচার শুরুর বিষয়ে শুনানির দিন ধার্য হাম ও উপসর্গে আরও ১৬ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৫২৮ ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড সোহেল ও তার স্ত্রীর মামলা বিচারের জন্য বদলি দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫ সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় টানা দুই সপ্তাহ ধরে বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, কারণ কী? কোন রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় গ্রুপ ‘বি’? কুরবানি কবুল না হওয়ার ভয়াবহ ৫ ভুল— নিয়ত ঠিক না হলে সব আমলই ব্যর্থ! স্বস্তি সাধারণ করদাতাদের, করমুক্ত আয়সীমা বাড়ল দেশের রিজার্ভ এখন ৩৪.৫৩ বিলিয়ন ডলার ২০২৪ সালের নির্বাচনে কমলার হারের ‘অটোপ্সি রিপোর্ট’ প্রকাশ, যা উঠে এলো বাল্যবিয়েকে আইনি স্বীকৃতি দিচ্ছে তালেবান সরকার রাশিয়া কেন বেলারুশে আরও পারমাণবিক অস্ত্র পাঠাল? টানা দু’দিন কমার পর ফের বাড়ল তেলের দাম ইরানের সঙ্গে আলোচনা ‘বর্ডারলাইনে’ আছে: ট্রাম্প এবার মধ্যপ্রাচ্যের বাইরেও হামলার হুমকি দিল ইরান ঘুচবে কি দুঃখ তিস্তাপারে