বাংলাদেশ নারী দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল – বর্ণমালা টেলিভিশন

বাংলাদেশ নারী দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫ | ১১:৩৯ 127 ভিউ
বাংলাদেশ ক্রিকেটের প্রথম পোস্টারবয় মোহাম্মদ আশরাফুল। ব্যাটিং দিয়ে যিনি তরুণ বয়সেই নজর কেড়েছিলেন গোটা বিশ্বের। সেই তিনি এবার দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশ নারী দলের ব্যাটিং কোচ হিসেবে। সম্প্রতি বিসিবির কাছ থেকে নারী দলের ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাবও পেয়েছেন সাবেক এ অধিনায়ক। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সময়টা ভালো যাচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হারায় এখন খেলতে হবে বিশ্বকাপের বাছাইপর্ব। এ অবস্থায় প্রধান কোচের দায়িত্বে থাকা লংকান হাসান তিলকারাত্নে চাকরি ছেড়েছেন। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন স্বদেশী সারোয়ার ইমরান। তার অধীনেই এবার জ্যোতিদের ব্যাটিং কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন অভিজ্ঞ আশরাফুল। নারী দলের ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাবের বিষয়টি স্বীকার করেছেন আশরাফুল। একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন বিষয়টি। জানিয়েছেন প্রধান কোচ সারোয়ার ইমরানের কাছ থেকেই ব্যাটিং কোচের প্রস্তাব পেয়েছেন তিনি। আর এ ব্যাপারে নিজের আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। আশরাফুল বলেন, ‘প্রস্তাব পেয়েছি কিছু দিন আগে। পরে আর তেমন কথা হয়নি। সব কিছু যদি মিলে যায় অবশ্যই কাজ করব। এটা আমার জন্য বড় একটি সুযোগ। অবশ্যই ব্যাটিং কোচের দায়িত্ব নেব আমি।’ উল্লেখ্য, আশরাফুল গত বছরের মে মাসে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে আইসিসি লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেন। কাজ করেছেন বিপিএলের দল রংপুর রাইডার্সে সঙ্গে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা জেলগেটে স্বাক্ষরের অনুমতি চেয়ে ব্যারিস্টার সুমনের রিট হজে বিধি লঙ্ঘন করলেই গুনতে হবে বড় জরিমানা পুলিশে শীর্ষ পর্যায়ে বড় রদবদল প্রিয় নবীর প্রিয় দোয়া ৫৮ দিন সাগরে মাছ ধরা নিষেধ এবার নামলো চীন, আরেক সমুদ্রপথে অবরোধ ইরানের সাথে আবারও আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের