বরিশাল শিক্ষাবোর্ডে পদায়ন করা দুই কর্মকর্তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে যোগদানে বাধা – বর্ণমালা টেলিভিশন

বরিশাল শিক্ষাবোর্ডে পদায়ন করা দুই কর্মকর্তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে যোগদানে বাধা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৫ | ৯:৪৩ 138 ভিউ
বরিশাল শিক্ষাবোর্ডে পদায়ন করা দুই কর্মকর্তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে যোগদানে বাধা দিয়েছে বোর্ডের কর্মচারী সংঘের নেতাকর্মীরা। এ সময় বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকীর কক্ষে তার উপস্থিতিতে ঘণ্টাব্যাপী দুপক্ষকে উচ্চবাচ্য করতে দেখা গেছে। রোববার দুপুরে বরিশাল শিক্ষাবোর্ডে এ ঘটনা ঘটে। পরে অভিযোগকারীরা সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে ব্যর্থ হলে যোগদান করেন ওই দুই কর্মকর্তা। এর আগে দুপুুরে শিক্ষাবোর্ডে নতুন পদায়ন হওয়া উপপরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান কামাল ও উপবিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদ যোগদান করতে আসেন। এ সময় তাদের কক্ষ তালাবদ্ধ করে বিক্ষোভ মিছিল করে কর্মচারীরা। বরিশাল শিক্ষাবোর্ড কর্মচারী সংঘ সভাপতি শহিদুল ইসলাম বলেন, উপপরীক্ষা নিয়ন্ত্রক কামরুজ্জামান কামাল বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর করে দেওয়া বিএম কলেজ শিক্ষক পরিষদের সদস্য ছিলেন। অপরদিকে উপবিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদ আওয়ামীপন্থি স্বাধীনতা শিক্ষক সমিতির নেতা ছিলেন। কামরুজ্জামান কামাল ও হাসান মাহমুদ অভিযোগ অস্বীকার করে বলেন, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ পদ দুটিতে নিয়োগ চান। এ নিয়েই মূলত দ্বন্দ্ব। আমাদের দুজনকে আওয়ামী লীগের ‘দোসর’ বলা হয়েছে। তদন্ত করে যদি এমন প্রমাণ পায়, তবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছি আমরা। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, শিক্ষাবোর্ডে যাদের বদলি অথবা নিয়োগ দেওয়া হয় তাদের সবাইকে মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার তদন্তের পর চূড়ান্ত করা হয়। বোর্ডের কর্মচারীদের তদ্বির না মানলেই যাকে-তাকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে হয়রানি করা হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার