ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে – বর্ণমালা টেলিভিশন

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৫ | ৮:০৮ 98 ভিউ
পবিত্র রমজান মাসের জন্য সারা বিশ্বের কোটি কোটি মুসলমান অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। ইবাদত-বন্দেগি, আল্লাহর নৈকট্য অর্জন, পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং সমাজে ভালোবাসা ও সহযোগিতা ছড়িয়ে দেওয়ার অনন্য সময় হলো এই মাস। ২০২৬ সালও তার ব্যতিক্রম নয়। সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, জ্যোতির্বিদদের হিসাবে আগামী বছর রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার। এর আগের সন্ধ্যায় আরব বিশ্বের অনেক দেশে রমজানের চাঁদ দেখা যেতে পারে। তবে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা নির্ভর করবে চাঁদ দেখার ওপর। এজন্য প্রতিটি দেশেই শাবান মাসের ২৯ তারিখে চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয় এবং সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে রমজানের শুরু ও শেষ ঘোষণা করে। ইসলামি ক্যালেন্ডার চন্দ্রচক্রের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়। তাই প্রতিটি মাস নতুন চাঁদ দেখার মাধ্যমেই শুরু ও শেষ হয়। যেহেতু চন্দ্র মাস সৌর মাসের তুলনায় ১০ থেকে ১১ দিন ছোট, তাই প্রতিবছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে রমজানের তারিখ কিছুটা এগিয়ে আসে। ফলে মুসলমানরা কখনো শীতে, কখনো গ্রীষ্মে, আবার কখনো বর্ষা কিংবা বসন্তে রোজা রাখার ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা লাভ করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস আজ ওয়াকআউটের সিদ্ধান্ত সরকারের জবাবের ওপর নির্ভর করবে : আজহারুল ইসলাম জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঈদের আগে সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে জাপানকে ট্রাম্পের চাপ ঈদ ঘিরে চাঙ্গা অর্থনীতি সংরক্ষিত নারী আসন পাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, মনোনয়ন পাবেন যিনি ট্রাম্পের আহ্বানে ফ্রান্স কি মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে? ইরাকে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন ইরানের পক্ষে লিখলে সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি