ফারুকের সভাপতি পদ হারানোর আসল কারণ জানালেন আসিফ মাহমুদ – বর্ণমালা টেলিভিশন

ফারুকের সভাপতি পদ হারানোর আসল কারণ জানালেন আসিফ মাহমুদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৫ | ১১:১২ 126 ভিউ
গেল বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিবতন আসে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেওয়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হন ফারুক আহমেদ। তবে দায়িত্ব পাওয়ার পর বছর না ঘুরতেই তাকে অপসারণ করেছে সরকার। তার জায়গায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। জানা যায়, ফারুক আহমেদের বিরুদ্ধে ৮ জন পরিচালক ‘দুর্নীতিপরায়ণতা ও স্বজনপ্রীতি’র মতো বেশকিছু গুরুতর অভিযোগ এনে অনাস্থা জানানোর পরই তাকে পদচ্যুত করা হয়। তবে শনিবার (৩১ মে) ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, বিদায়ী বিসিবি সভাপতিকে মূলত পারফরম্যান্সের অবনতির কারণেই অপসারণ করা হয়েছে। উপদেষ্টার ভাষায়, ‘বাংলাদেশ ক্রিকেটের ক্রমাবনতি একটা বড় কারণ। দেশের ক্রিকেটের যে বর্তমান পরিস্থিতি এবং বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন আলোকে আমাদের একটা সিদ্ধান্তে আসতে হয়েছে। ফারুক ভাইয়ের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। এটা এমন কোনো কারণ না যে, দুর্নীতি বা কোনো কারণে সরিয়েছি। এটা একদমই পারফর্মের ভিত্তি হিসাবে।’ ক্রিকেট দলের খারাপ পারফরম্যান্সের কারণে নির্বাচকরা যেমন ক্রিকেটারদের বিবেচনা করেন না। ঠিক সেভাবে বোর্ডেও পারফরম্যান্স গুরুত্বপূর্ণ বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা। তার কথায়, ‘নির্বাচক কমিটি প্রতিনিয়ত খারাপ পারফর্ম করা একজন ক্রিকেটারকে তো আর দলে বিবেচনা করবে না। তো আমাদের দিক থেকেও ব্যাপারটা একই রকমই ছিল। আবার ক্রিকেট সংশ্লিষ্ট যারা অংশীজন আছেন, তাদের সঙ্গেও কথা বলেছি।’ প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৯ মে) রাতে ফারুক আহমেদের বোর্ড পরিচালক পদে মনোনয়ন বাতিল করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এর ফলে বিসিবি সভাপতির পদ হারান তিনি। এরপর শুক্রবার (৩০ মে) বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হন আমিনুল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন