ফাইনালে সুপার ওভারে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ – বর্ণমালা টেলিভিশন

ফাইনালে সুপার ওভারে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ November, ২০২৫ | ৭:১৬ 90 ভিউ
দোহা যেন শ্বাস ধরে তাকিয়ে ছিল শেষ বল পর্যন্ত। ২০ ওভারের লড়াই শেষে দু’দল সমান সমান, শেষ ওভারের শেষ বলে রান–সমতা, আর এরপর সুপার ওভারের স্মরণীয় রোমাঞ্চ—এশিয়া কাপ রাইজিং স্টার্স ফাইনালে বাংলাদেশ ‘এ’ দলের স্বপ্ন শেষ পর্যন্ত গুঁড়িয়ে দিল পাকিস্তান শাহিন্স। মাত্র ৭ রানের লক্ষ্য তাড়া করে ট্রফি উঠল পাকিস্তানের হাতে। ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোববার রাতটা হতে পারত লাল-সবুজের। শেষ ওভারে ৭ রান দরকার ছিল, হাতে মাত্র এক উইকেট। আবদুল গাফফার সাকলাইন–রিপন মণ্ডলের ঝড়ো তিন ছক্কায় সম্ভব হয়েছিল অসম্ভবকে ছোঁয়া। কিন্তু শেষ বলে দুই রান চাই, পাওয়া গেল মাত্র এক। ম্যাচ গড়াল সুপার ওভারে, আর সেখানে আরেকবার ভাগ্যের কাছে হার মানল বাংলাদেশ। বাংলাদেশ বেছে নেয় ব্যাটিং। কিন্তু আহমেদ সানিয়ালের প্রথম বলেই সাকলাইন ফিরলেন শূন্য রানে—অভিশপ্ত সূচনা। পরের বল ওয়াইড হয়ে চার গেলেও এরপর ড্যানিয়াল মাত্র ছয় রানই দেন। মাত্র ৬ রানে থামে বাংলাদেশের সুপার ওভার। ৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলে লেগ-বাই, এরপর সাদাকাতের সিঙ্গেল—চাপ একদমই নেই। সাদ মাসুদের তৃতীয় বলের চারেই ম্যাচ প্রায় শেষ, আর শেষ দিকে ইনসাইড–এজে আসে জয়সূচক রান। এর আগে মূল ম্যাচেই বাংলােদশ নাটকীয় এক গল্প রচনা করেছিল। পাকিস্তানের ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমদিকে দুর্দান্ত গতি ছিল—হাবিবুর রহমান সোহণ (২৬ বলে ১৭) ও জিশান আলম (৬) দ্রুত রান তোলেন। কিন্তু শুরু হওয়া পতন আর থামেনি। তৃতীয় ওভারেই আরাফাত মিনহাস জিশানকে ফেরান, পরের ওভারেই হাবিবুরকে ফেরান সাদ মাসুদ। একের পর এক উইকেট হারিয়ে ১০ ওভারে ৫৩–৭—ম্যাচ তখন পাকিস্তানের ঘরে। সেখানে থেকে রাকিবুল হাসান–এসএম মেহরবের অসাধারণ ৩৭ রানের জুটি দলকে ৮৮ পর্যন্ত ওঠায়। ১৭তম ওভারে ড্যানিয়াল ভেঙে দেন প্রতিরোধ—মেহরব (১৯)–রাকিবুল (২৪) ফিরলে প্রয়োজন পড়ে নীচের সারির অলৌকিক কিছু। আর তা প্রায় অসম্ভবকেও বাস্তবে রূপ দিয়েছিলেন সাকলাইন–রিপন। শাহিদ আজিজের ওভারে তিন ছক্কা—স্টেডিয়াম তখন দুলছিল। ১৯তম ওভারে দল পৌঁছায় ১১৮–৯। শেষ ওভারে ৭ রানে ফিনিশ করার সুযোগ ছিল, কিন্তু হয়নি—হয়েছে রুদ্ধশ্বাস টাই। শাহিন্সের ইনিংসও শুরু হয়েছিল ধস দিয়ে—প্রথম বলেই ইয়াসির রানআউট, দ্বিতীয় ওভারে ফাইক আউট হয়ে ২–২। এরপর ঘোরি–সাদাকাতের ২৩ রানের জুটি ভাঙেন রাকিবুল, জিশান ফেরান সাদাকাতকে (২৩)। আরাফাত (২৫)–ইরফান (৯) লড়াই করলেও সাকলাইন–রাকিবুল দুজনকেই ফেরান। সবচেয়ে বড় লড়াই দেন সাদ মাসুদ—২৬ বলে ৩৮, তিন চার–তিন ছয়ে দলকে ১০০ পের করান। শেষাংশে রিপন মণ্ডলের দারুণ স্পেল (৩ উইকেট) ও সাকলাইনের ধারাবাহিক আঘাতে পাকিস্তান থামে ১২৫–৯। এই দলটাই প্রমাণ করে দিল—সংকটে পড়েও শেষ পর্যন্ত লড়ে যাওয়ার সাহসই তাদের শক্তি। সুপার ওভারে হারলেও ম্যাচজুড়ে যে মানসিকতা দেখিয়েছে, তা ভবিষ্যতের জন্য বড় আশার আলো। দোহা রাতটা শেষ পর্যন্ত পাকিস্তানের হলেও, বাংলাদেশের ক্রিকেটের উঠতি তারকারা জানিয়ে দিল—মঞ্চটা খুব শিগগিরই তাদের হয়ে উঠবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ডিপি ওয়ার্ল্ডের কাছেই গেল এনসিটি রূপপুরে প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি ১০ দিনে চেলা নদীর পাড় কেটে ২৫ লাখ ঘনফুট বালু খেয়ে নিল বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ১০ এয়ারবাস ক্রয়ের চুক্তি করলো বিমান; অথচ বাংলাদেশের অর্থনীতি নিয়ে শঙ্কায় বিশ্বব্যাংক-এডিবি ২০ হাজার শ্রমিকের উদ্বেগ-প্রতিবাদ উপেক্ষা করে ১৫ বছরের চুক্তি সম্পন্নঃ DP World-এর হাতে তুলে দেয়া হলো এনসিটি ‘সবকিছু যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়েছি ধরে নেবেন না’- ফরাসি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কড়া জবাব ​‘উত্তেজনার বশে মামলা করেছিলাম’: ভুল স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে করা মিথ্যা মামলা তুলে নিলেন বাদী কফিল উদ্দিন দিলারা চৌধুরী এবং তার স্বামীর বঙ্গবন্ধুবিরোধিতা ও ইতিহাস বিকৃতি’র শেকড় ১৯৭১-এ প্রোথিত অর্থনীতির বেহাল দশা, খাদ্য নিরাপত্তার ঝুকিতে দেশঃ অথচ দেশে আসছে কোটি টাকার চোরাই BMW স্পোর্টস কার সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলা: নিহত ৩, আহত ৩৬; আহতদের মধ্যে বাংলাদেশি রামপালে ৪৪২ মে:ও: সৌরবিদ্যুৎঃ উদ্যোগ, পরিকল্পনা ও সৌদি বিনিয়োগ আওয়ামীলীগ আমলেই; জানালেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিন্দু পরিচয়ের কারণে ইউনূস আমলে পাসিং আউট প্যারেডের আগে নেভাল একাডেমি থেকে বহিষ্কৃত হন পৃথ্বী নন্দী ধর্মের নামে শিশুকে ভয় দেখানো, নির্যাতন-কে শিশুর মানসিক ক্ষতির কারণ বলছে জাপান সরকার বাণিজ্য চুক্তি ও বিলিয়ন ডলারের ক্রয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন