ইন্দোনেশিয়ায় শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত ৩ লাখ ৩৩ হাজার মানুষ – বর্ণমালা টেলিভিশন

ইন্দোনেশিয়ায় শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত ৩ লাখ ৩৩ হাজার মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ October, ২০২৬ | ৫:৩৪ 7 ভিউ
ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে বন ও ভূমিতে আগুন ছড়িয়ে পড়েছে। আগুনের ধোঁয়ার কারণে দেশটিতে শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৪৭০ জন। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবেশগত স্বাস্থ্য বিভাগের পরিচালক থান সুয়ান্তি বলেন, প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হচ্ছেন। বুধবারও নতুন করে ৪ হাজার ৫২২ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা। সর্বশেষ বায়ুমান সূচকে দেখা গেছে, দেশটির কয়েকটি অঞ্চলে বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ছয়টি প্রদেশে। এগুলো হলো রিয়াউ, জাম্বি, দক্ষিণ সুমাত্রা, পশ্চিম কালিমান্তান, দক্ষিণ কালিমান্তান ও মধ্য কালিমান্তান। সুয়ান্তি বলেন, দাবানলের ধোঁয়ায় অতি সূক্ষ্ম ধূলিকণা পিএম২.৫, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাই-অক্সাইডসহ বিভিন্ন ক্ষতিকর উপাদান থাকে। এসব উপাদানের সংস্পর্শে শ্বাসতন্ত্রের সংক্রমণ, হাঁপানি, দীর্ঘমেয়াদি ফুসফুসের রোগ এবং চোখ ও ত্বকে জ্বালাপোড়া হতে পারে। এ ছাড়া শরীরের অন্যান্য অংশেও নানা সমস্যা দেখা দিতে পারে। এদিকে বন ও ভূমিতে বারবার আগুন লাগার ঘটনায় বিদেশি কোম্পানিগুলোর দায় থাকতে পারে বলে মন্তব্য করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো। বৃহস্পতিবার তিনি বলেন, এসব ঘটনায় বিদেশি কোম্পানির সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে। প্রেসিডেন্ট বলেন, কিছু কোম্পানি এক দশকেরও বেশি সময় ধরে বন ও ভূমি ব্যবহারের অনুমতি নিয়ে কাজ করছে। কিন্তু তাদের কয়েকটি তিন, চার, এমনকি ১২ বার পর্যন্ত নিয়ম লঙ্ঘন করেছে। কোনো কোনো কোম্পানির বিরুদ্ধে ১৯ বার নিয়ম ভাঙার অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, কোনো কোম্পানি দুবার নিয়ম লঙ্ঘন করলে তাদের অনুমতি বাতিল করা উচিত। বিদেশি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাদের ব্যবসার অনুমতি বাতিল করা হতে পারে। বাতিল হওয়া জমি ব্যবহারের অধিকার তরুণ ইন্দোনেশীয়দের দেওয়া হতে পারে বলেও জানান তিনি। এদিকে পূর্ব কালিমান্তান প্রদেশের রাজধানী সামারিন্দায় হাজারো শিক্ষার্থী ও অন্যান্য মানুষ বিক্ষোভ করেছেন। বন ও ভূমিতে আগুন লাগার ঘটনাকে জাতীয় দুর্যোগ ঘোষণা করার দাবিতে তারা এ বিক্ষোভ করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আইনিউজ। ইন্দোনেশিয়ায় এবার অস্বাভাবিক দীর্ঘ সময় ধরে শুষ্ক আবহাওয়া চলছে। এল নিনোর প্রভাবেও দাবানল ছড়িয়ে পড়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সূত্র: আনাদোলু

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কঙ্গো থেকে উগান্ডা হয়ে নাইজেরিয়ায় ইবোলা, বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে ইরান: ট্রাম্প ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ২ হিমছড়ি সৈকতে নিখোঁজ নর্থ সাউথ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৫ ইন্দোনেশিয়ায় শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত ৩ লাখ ৩৩ হাজার মানুষ হুতিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের ফ্রান্সে ট্রেড ইউনিয়ন ছাড়া অন্য সংগঠনগুলোর বিক্ষোভ নিষিদ্ধ শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি চীনের বিরুদ্ধে অর্থনৈতিক গোয়েন্দা তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পূজায় চমকে গেলেন ময়ূখ, চাইলেন চট্টগ্রামের জন্য পুরস্কার জ্বালানি তেলের দামে বড় লাফ সৌদিগামী ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়াল ১৩৫, ভোগান্তির শেষ কোথায় আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯৭ শতাংশ কাজ শেষে কেন বাতিল হলো বিআরটি, এতে লাভ না ক্ষতি? শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও ইউপিডিএফের গোলাগুলি বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয় পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন ইশরাক