হুতিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের – বর্ণমালা টেলিভিশন

হুতিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ October, ২০২৬ | ৫:৩৩ 74 ভিউ
ইয়েমেনের হুতি আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং ইয়েমেনে তাদের সামরিক অভিযান নিয়ে নিন্দা জানিয়ে বৃহস্পতিবার এ আহ্বান জানানো হয়। এ বিষয়ে গৃহীত এক প্রস্তাবে হুতিদের রাজনৈতিক ও সামরিক শাখা, নেতৃত্ব এবং নিরাপত্তা বাহিনীকে ইইউর সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন পার্লামেন্টের সদস্যরা। একই সঙ্গে সংগঠনটির অর্থের জোগান বন্ধ, সম্পদ জব্দ এবং তাদের কর্মকাণ্ডে সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক সম্পদ আটকে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে হুতিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে ইইউর সব সদস্যদেশের সমর্থন প্রয়োজন হবে বলে ২০ অক্টোবর পার্লামেন্টে এক আলোচনায় জানিয়েছেন ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস। ইউরোপীয় পার্লামেন্ট বলেছে, হুতিদের হামলা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। এসব হামলায় বেসামরিক মানুষ হতাহত হয়েছেন, বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন এবং ইয়েমেনের মানবিক সংকট আরও বেড়েছে। Ad প্রস্তাবে সৌদি আরব ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতি সংহতি জানানো হয়েছে। একই সঙ্গে হুতিদের সংঘাত বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। ইরানের বিরুদ্ধে হুতিদের অস্ত্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি, প্রশিক্ষণ এবং অর্থ সহায়তা দেওয়ার অভিযোগও তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা। এ ছাড়া হুতিদের সঙ্গে লেবাননের হিজবুল্লাহ এবং ইরান-সমর্থিত অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ের অভিযোগের নিন্দা জানিয়েছেন তারা। এসব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র ও বিলুপ্ত করার পাশাপাশি ইইউ ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর আহ্বানও জানানো হয়েছে। Ad এদিকে বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইয়েমেনের হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের নাজরান শহরের দিকে যাওয়ার সময় আকাশেই ধ্বংস করা হয়েছে। জোটের দাবি, এর আগের ২৪ ঘণ্টায় আরও ১১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে রিয়াদ ও মদিনা অঞ্চলে পাঁচটি, পূর্বাঞ্চলে পাঁচটি এবং দক্ষিণ সৌদি আরবে একটি ড্রোন ছিল। তবে ২১ অক্টোবর হুতিরা মদিনার দিকে ড্রোন পাঠানো এবং ওই দিন সৌদি আরবে সামরিক অভিযান চালানোর অভিযোগ অস্বীকার করে। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট এসব হামলার দাবি করেছিল। ২০২৬ সালের জুলাই থেকে হুতি ও ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পাশাপাশি সীমান্তপারের হামলাও বেড়েছে। সূত্র: শাফাক নিউজ

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর