প্রণয়ের শহরে আর্সেনালের কঠিন চ্যালেঞ্জ – বর্ণমালা টেলিভিশন

প্রণয়ের শহরে আর্সেনালের কঠিন চ্যালেঞ্জ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৫ | ১১:০৮ 118 ভিউ
শেষ চারের প্রথম লেগে লন্ডন জয় করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথে এগিয়ে গেছে পিএসজি। পাশার দান উলটে দিতে এবার প্যারিস জয়ের কঠিন চ্যালেঞ্জ আর্সেনালের সামনে। প্রণয়ের নগরীতে আজ সেমিফাইনালের ফিরতি লেগে গানারদের আতিথ্য দেবে ফরাসি চ্যাম্পিয়নরা। আর্সেনালের জন্য প্যারিস স্বপ্নভঙ্গের নগরী। ২০০৬ সালে ফ্রান্সের রাজধানীতে নিজেদের প্রথম ও একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বার্সেলোনার কাছে হেরেছিল তারা। ১৯ বছর আগের সেই দুঃস্মৃতির ক্ষতে প্রলেপ দিয়ে দ্বিতীয়বার ফাইনালে উঠতে প্যারিসে আজ দুই গোলের ব্যবধানে জিততে হবে আর্সেনালকে। সেজন্য ভাঙতে হবে জিয়ানলুইজি দোনারুমার চীনের প্রাচীর। আর্সেনালের মাঠে পিএসজি জিতছিল ১-০ গোলে। একমাত্র গোলটি উসমান দেম্বেলে করলেও সত্যিকারের ব্যবধান গড়ে দিয়েছিলেন পিএসজির ইতালিয়ান গোলকিপার দোনারুমা। তার অসাধারণ পাঁচটি সেভ সেদিন ম্যাচে ফিরতে দেয়নি গানারদের। দোনারুমার বীরত্বে ইংলিশ ক্লাবগুলো এবার পিএসজির প্রিয় শিকারে পরিণত হয়েছে। শেষ ষোলোতে লিভারপুল ও কোয়ার্টার ফাইনালে তারা হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। এর আগে লিগপর্বে পিএসজির কাছে হেরেছিল ম্যানসিটি। এখানেই শেষ নয়। ২০২১ ইউরোর ফাইনালে ইতালির জার্সিতেও ইংল্যান্ডের স্বপ্ন ভেঙেছিলেন দোনারুমা। তাকে ঘিরেই এবার ইউরোপ জয়ের স্বপ্ন দেখছেন পিএসজি অধিনায়ক মার্কিনিওস, ‘চ্যাম্পিয়ন হতে লাগে একজন গ্রেট গোলকিপার। আমাদের দোনারুমা আছে।’ ঘরের মাঠে সেমির প্রথম লেগে হেরে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার নজির আছে শুধু আয়াক্স ও টটেনহামের। ইতিহাস ও বর্তমান অনুকূলে না থাকলেও ফাইনালের আশা ছাড়ছে না আর্সেনাল। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের মাঠে জেতায় প্যারিস জয়ও অসম্ভব মনে করছেন না আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড, ‘আমাদের একসঙ্গে থেকে প্যারিসে বিশেষ কিছু করার বিশ্বাস ধরে রাখতে হবে। রাগ, হতাশা, ক্ষোভসহ সব আবেগকে শক্তি বানিয়ে ফাইনালে উঠতে চাই আমরা।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান