নিউজ ডেক্স
আরও খবর
রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের
তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার
কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত
প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট
অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই
প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম
রিসোর্ট থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা জর্জ গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মৃধা জর্জকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার একটি রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. নাসির উদ্দিন মৃধা জর্জ (৪৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই মৃধার ছেলে। তিনি গাজীপুর জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
তিনি বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হত্যা মামলার আসামি পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার একটি রিসোর্টে বিয়ের দাওয়াত খেতে এসেছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) তাকে আদালতে পাঠানো হবে।
