স্লিপার বাস উল্টে শিশুসহ নিহত ১০ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৬ জুলাই, ২০২৫
১১:০০ পূর্বাহ্ণ
150 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

স্লিপার বাস উল্টে শিশুসহ নিহত ১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ | ১১:০০ 150 ভিউ
ভিয়েতনামের মধ্যাঞ্চলে একটি স্লিপার বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, এর মধ্যে দুজন শিশু। দুর্ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোরে হা টিন প্রদেশে দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি রাজধানী হানোই থেকে পর্যটন শহর দা নাং যাচ্ছিল। জাতীয় মহাসড়ক ধরে চলাকালে বাসটি রাস্তা থেকে ছিটকে সড়কের পাশে থাকা দিক নির্দেশক চিহ্নে আঘাত করে উল্টে যায়। নিহতদের সবাই ভিয়েতনামের নাগরিক। এর মধ্যে পাঁচজন ঘুরতে যাওয়া অভ্যন্তরীণ পর্যটক বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। দুর্ঘটনার সময় যারা বাসের সামনের দিকের স্লিপার বাংকে ছিলেন, তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এক বেঁচে যাওয়া যাত্রী স্থানীয় সংবাদমাধ্যম ডান ত্রিকে বলেন, ‘মুহূর্তেই বাসটা উল্টে গেল… আমি সোজা হয়ে বসতেও পারছিলাম না। আমার শরীর ও হাত বিছানার পাশে আঘাত পেয়েছিল।’ ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন এই মর্মান্তিক দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। কিছুদিন আগে দেশটির অন্যতম পর্যটন স্থান হা লং বে-তে একটি নৌকাডুবিতে ৩৮ জন পর্যটক ও ক্রু নিহত হন। ওই নৌকাডুবির ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন। উল্লেখ্য, ভিয়েতনামে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসেই সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ২৪ জন নিহত হয়েছেন। সূত্র : আল জাজিরা

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!