নিউজ ডেক্স
আরও খবর
ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল
রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা
সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা
বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু
বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি!
স্বস্তির জয় বাংলাদেশের
পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে উঠা হলো না ব্রাজিলের। শ্বাসরুদ্ধকর নাটকীয় ম্যাচে পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজে সেলেসাওদের। টাইব্রেকারে পর্তুগাল ৬-৫ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে। অন্যদিকে, সেমিফাইনাল থেকে বিদায় ব্রাজিলের।
সোমবার (২৪ নভেম্বর) রাতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-পর্তুগাল। ব্রাজিল চেয়েছিল পঞ্চমবারের মতো শিরোপা স্পর্শ করার পথে এগিয়ে যেতে। কিন্তু ভাগ্য তাদের পক্ষে কথা বলেনি।
ম্যাচের শুরু থেকেই গোলের খোঁজে দুই দল আক্রমণাত্নক ফুটবল খেলে। প্রথমার্ধে পর্তুগাল ছয়টি এবং ব্রাজিল আটটি শট নেয়। কিন্তু কোনো দলই জাল খুঁজে পায়নি। বিরতির পরও একাধিক সুযোগ আসে। তবে গোলের দেখা মিলেনি। পুরো ৯০ মিনিট শেষে রেফারি খেলা পেনাল্টিতে নেওয়ার ঘোষণা দেন।
টাইব্রেকারে প্রথম পাঁচ শটে দুই দলই দুর্দান্ত নির্ভুলতা দেখায়। এরপর খেলা গড়ায় ‘সাডেন ডেথ’-এ। এই পর্বে, পর্তুগালের হয়ে শট নিতে আসা হোসে নেতো কোনো ভুল না করে বল জালে জড়িয়ে দেন।
এরপর ব্রাজিলিয়ান তরুণ আঞ্জেলো শট নিতে এসে জাল খুঁজে নিতে ব্যর্থ হন। আঞ্জেলোর এই মিসের সঙ্গে সঙ্গেই পর্তুগাল শিবির উল্লাসে মেতে ওঠে। ফাইনালে রোনালদোর উত্তরসূরীরা অস্ট্রিয়ার মুখোমুখি হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।