পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গনে একসঙ্গে ১৮০ ইহুদিকে প্রার্থনার অনুমতি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৭ এপ্রিল, ২০২৫
৯:৫৪ পূর্বাহ্ণ
136 ভিউ

পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গনে একসঙ্গে ১৮০ ইহুদিকে প্রার্থনার অনুমতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ | ৯:৫৪ 136 ভিউ
পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গনে একসঙ্গে ১৮০ ইহুদিকে প্রার্থনার অনুমতি দেওয়া হয়েছে। বুধবার শতাধিক ইহুদিকে মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করতে দেখা গেছে। খবর মিডল ইস্ট মনিটরের। এর আগে একসঙ্গে ৩০ জনের বেশি ইহুদি আল-আকসায় প্রার্থনা করতে পারতেন না। তবে এবারই সবচেয়ে বেশি সংখ্যক ইহুদিকে অনুমতি দেওয়া হলো। ১৯৬৭ সালে আল-আকসা নিজেদের দখলে নেয় ইসরাইল। চুক্তি অনুযায়ী, সেখানে মুসলমানরা নামাজ আদায় করতে পারেন। আর ইহুদিরা প্রবেশ করতে পারেন, তবে প্রার্থনার অনুমতি নেই তাদের। এরপরও সেখানে অবস্থিত ‘টেম্পল মাউন্টে’ প্রার্থনা করে থাকেন ইহুদিরা। জেরুজালের প্রধান রাব্বিনাত ঘোষণা করেছিলেন, টেম্পল মাউন্টে ‘আধ্যাতিকভাবে পূতপবিত্র’ ইহুদি ছাড়া অন্য কেউ প্রার্থনা করতে পারবেন না। তবে বর্তমানে তা প্রায় অসম্ভব। অনেক অর্থডক্স ইহুদি এ ব্যাপারে ভিন্নমত প্রকাশ করে বলেছেন, এটা বৈষম্যমূলক আচরণ। সবারই প্রার্থনার অধিকার রয়েছে। এর আগে কয়েকজন মন্ত্রীও, বিশেষ করে দেশটির নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভীর ইহুদিদের সরাসরি আল-আকসায় প্রার্থনা করার জন্য নির্দেশ দিয়েছিলেন। বিশ্লেষকরা বলছেন, এ অবস্থায় পরিস্থিতি সহিংস রূপ নিতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ