নির্বাচন সামনে রেখে যে কোনো ধরনের বিরোধ ও সহিংসতা এড়িয়ে চলবে বিএনপি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫
১০:১৪ পূর্বাহ্ণ
164 ভিউ

নির্বাচন সামনে রেখে যে কোনো ধরনের বিরোধ ও সহিংসতা এড়িয়ে চলবে বিএনপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:১৪ 164 ভিউ
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো ধরনের বিরোধ ও সহিংসতা এড়িয়ে চলবে বিএনপি। পাশাপাশি সাধারণ মানুষের কাছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন নিয়ে যেন কোনো ভুল বার্তা না যায়, সে ব্যাপারে সতর্ক থাকবে দলটি। আবার কোনো তৃতীয় পক্ষ যেন সুযোগ নিতে না পারে, সে ব্যাপারেও নেতাকর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে। মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ঘটনার পর কেন্দ্র থেকে তৃণমূলে এমন বার্তা দেওয়া হয়েছে। ওই ঘটনায় যুবদলের স্থানীয় এক নেতাকে বহিষ্কার করে ইতিবাচক রাজনীতির নজিরও স্থাপন করেছে। বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতা জানান, ফ্যাসিবাদবিরোধী সব দল ও সংগঠনের সঙ্গে সুসম্পর্ক রেখেই তারা পথ চলবে। তবে তাদের কাছে তথ্য আছে-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলকে মুখোমুখি দাঁড় করাতে তৃতীয় একটি পক্ষ ষড়যন্ত্র করছে। ওই পক্ষ পরিস্থিতি ঘোলাটে করে একটা ফায়দা নিতে চায়। তৃতীয় পক্ষের কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না-এমন বার্তাও তৃণমূলে দেওয়া হয়েছে। বিএনপির দাবি-সাধারণ শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে ছাত্রদল যখন ছাত্ররাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে কাজ করছে, ঠিক তখনই ছাত্রদলকে ঘিরে একটা ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। একটি পক্ষ নিজেদের বিভিন্ন অপকর্মের দায় ছাত্রদলের ওপর চাপিয়ে দিতে মরিয়া। তারা ছাত্রদলের মধ্য দিয়ে বিএনপিকে রাজনীতির মাঠে হেয় করা এবং তাদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে তারা এমনটা করছে। এ প্রচেষ্টাকে ‘সুদূরপ্রসারী পরিকল্পিত চক্রান্ত’ বলে মনে করছে বিএনপি। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বাংলাদেশের জন্মের আগে থেকেই এ ভূখণ্ডে ছাত্ররাজনীতি ছিল। ছাত্ররাজনীতি এ দেশের মানুষের স্বাধিকার ফেরত এনেছে। বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান ছাত্ররাই করেছে। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনও করেছে ছাত্ররা। চব্বিশে ছাত্ররাই আরেক স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছে। বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের বিনির্মাতা এই ছাত্ররাজনীতি। বাংলাদেশের রাজনীতি ও ছাত্ররাজনীতি একটি আরেকটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং ছাত্ররাজনীতি বন্ধের কথা অশুভ সংকেত।’ ছাত্রদলের নেতারা জানান, কোনো অশুভ চক্রান্ত বাস্তবায়ন হতে তারা দেবে না। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে শান্তিপূর্ণ ছাত্ররাজনীতির চর্চা বহাল রাখবে। ছাত্ররাজনীতিতে তারা গুণগত পরিবর্তন আনতে চায়। সংগঠনটি মনে করে, ক্যাম্পাসগুলোয় ছাত্ররাজনীতি থাকতে হবে। বাংলাদেশের অভ্যুদয়সহ পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে ছাত্ররাজনীতি জড়িত। সুতরাং ছাত্ররাজনীতি নিষিদ্ধের কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে যত বাধা আসবে, সেগুলোকে অতিক্রম করেই ক্যাম্পাসগুলোয় ছাত্ররাজনীতি বহালে তারা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। বিএনপি সূত্রে জানা যায়, উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে ছাত্রদলকে যথেষ্ট সংযম ও ধৈর্যের সঙ্গে পথচলার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ধরনের সংঘর্ষে যাতে না জড়ায়, সে ব্যাপারেও বলা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসগুলোয় শান্তিপূর্ণ উপস্থিতি বহাল রাখতেও বলেছে বিএনপি। ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘কোনোরূপ তথ্যপ্রমাণ ছাড়াই স্থানীয় জনতার সঙ্গে কুয়েট শিক্ষার্থীদের ন্যক্কারজনক সহিংসতায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের হামলা বলে ভিন্নখাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা চালানো হয়েছে।’ তিনি বলেন, ওই ঘটনায় যেই জড়িত থাকুক না কেন, সুষ্ঠু তদন্ত করে তাদের সবাইকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিএনপি বলছে, বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে ছাত্ররাজনীতি জড়িত। ফলে বাংলাদেশের রাজনীতি ও ছাত্ররাজনীতি একটি আরেকটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দলটির প্রশ্ন, এই ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবির মধ্য দিয়ে ছাত্রদলকে টার্গেট করা হচ্ছে কি না। কারণ, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফরম থেকেই রাজনীতি করা হচ্ছে। ক্যাম্পাসে তারা কমিটি দিচ্ছে, সরব রয়েছে। নতুন রাজনৈতিক দলও গঠন করতে যাচ্ছে। অন্যদিকে পরিবর্তিত পরিস্থিতিতে ইসলামী ছাত্রশিবিরও ক্যাম্পাসগুলোয় সক্রিয়। কোথাও প্রকাশ্যে, কোথাও গোপনে ছাত্রশিবির কার্যক্রম পরিচালনা করছে। তাহলে তো ক্যাম্পাস রাজনীতিমুক্ত হচ্ছে না। সেখানে ক্যাম্পাসগুলোয় ছাত্রদলের রাজনীতি করতে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে। এটি একটি চক্রান্ত, যা সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে