নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ – বর্ণমালা টেলিভিশন

নিপীড়ন নিয়ে ক্রীড়াঙ্গনে প্রতিবাদ, শুটিংয়ে বিস্তর অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ November, ২০২৫ | ৬:৫৮ 191 ভিউ
জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন। এরপরই ক্রীড়াঙ্গনে নিপীড়ন নিয়ে চলছে আলোচনা। আজ শনিবার (১৫ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামের সামনে নিপীড়নমুক্ত ক্রীড়াঙ্গন এবং নিপীড়কদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ হয়। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন নাহার ডানা বিগত সময়ের মতো এবারো আন্দোলনের নেতৃত্বে। তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সর্বক্ষেত্রে নারীরা সাফল্য আনছে। এরপরও ক্রীড়াঙ্গন নারীদের জন্য নিরাপদ হবে না কেন? যারা নিপীড়ক রয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেন কেউ ভবিষ্যতে এ রকম কাজ করার সাহস না পায়। নিপীড়নের শাস্তি না হলে নারীরা আর ক্রীড়াঙ্গনে আসবে না।’ শনিবারের প্রতিবাদ সমাবেশ থেকে ডানা কয়েকটি সুপারিশ ও দাবি রেখেছেন ক্রীড়া নীতি-নির্ধারকদের কাছে, ‘নারী দলের সঙ্গে অবশ্যই নারী কাউকে ম্যানেজার করতে হবে। অনেক খেলায় নারী দলে পুরুষ ম্যানেজার করেছে এটা কখনোই কাম্য নয়। ফেডারেশনগুলোতে কমপক্ষে ৩০ শতাংশ নারী রাখতে হবে।’ আজকের মানববন্ধনে তারকা শুটাররা বেশি এসেছিলেন। বর্তমানে দেশের অন্যতম নারী শুটার কামরুন নাহার কলি। তিনি বেশ মানসিক পীড়নের মধ্যে রয়েছেন। এজন্য যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদকে দায়ী করে বলেন, ‘শুটিং স্কোর করে আমি দলে থাকব। এরপরও তিনি আমাকে প্রায়ই মানসিকভাবে নির্যাতন করেন। সুযোগ পেলেই অকারণে বকাবকি করেন, আবার তার অফিস কক্ষেও যেতে বলেন। ’ মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড কলির স্বামী আবিদুর রহমানও শুটার। তিনি শুটার হয়েছেনই স্ত্রীর জন্য। নিজে শুটার হয়েও স্ত্রী কলিকে মানসিক পীড়নের জন্য ব্যথিত, ‘যুগ্ম সম্পাদক কলির সঙ্গে বাজে আচরণ করেন। একজন শুটারের সঙ্গে বাজে আচরণ করলে তিনি খেলায় মনোযোগ রাখবেন কীভাবে? তার কক্ষে নারী শুটাররা থাকেন প্রায়ই, যা অস্বস্তির ও বিব্রতকর।’ সাবেক জাতীয় তারকা শুটার ও কোচ শারমিন আক্তার রত্না জিএম হায়দার সাজ্জাদকে নিয়ে আগেই অভিযোগ তুলেছিলেন। আজ প্রতিবাদ সমাবেশ ও সমাবেশ পরবর্তী সময়ে গণমাধ্যমে আবারো তিনি বলেন, ‘নারী শুটারদের আপত্তিকর মন্তব্য, কুপ্রস্তাবসহ অনেক কিছুর অভিযোগ রয়েছে তার ওপর। আমরা এজন্য তাকে ফেডারেশনের কমিটিতে না রাখার অনুরোধ করেছিলাম উপদেষ্টাকে। সার্চ কমিটি এ রকম বিতর্কিত কাউকে দেয়নি, অথচ উপদেষ্টার সহকারী সাইফুল তাকে কমিটিতে ঢুকিয়েছে।’ জাহানারার পরপরই নারী শুটার এমাও যৌন হয়রানির অভিযোগ আনেন। সেটাও যুগ্ম সম্পাদক জিএম হায়দারের বিরুদ্ধে। আজ প্রতিবাদ সমাবেশে এমা তার হয়রানির ঘটনা তুলে ধরেন। তখন পাশে থাকা এমার মা বলেন, ‘আমার মেয়ে যা বলছে, সত্যি এবং আমার সামনেই এমন কথোপকথন হয়েছে।’ আজকের প্রতিবাদ সমাবেশে শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক হায়দারের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুনও ছিল। শুটিং ছাড়াও ব্যাডমিন্টন ও আরো অনেক খেলায় নারী নিপীড়নের ঘটনা শোনা যায়। আজকের সমাবেশে সব ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করা হয়েছে। জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে উপস্থিত হয়েছিলেন সাবেক ক্রিকেটার ও কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল। তিনি বলেন, ‘বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেটার সম্পূর্ণ নিরপেক্ষতা চাই। নারীদের জন্য সুন্দর ক্রীড়াঙ্গন গড়তে জেলা-বিশ্ববিদ্যালয় পর্যায়েও আন্দোলন গড়ে তোলা হবে। নিপীড়কের ক্রীড়াঙ্গনে কোনো ঠাঁই নেই।’ ক্রিকেট ক্লাব সংগঠক সাব্বির আহমেদ রুবেল বলেন, ‘ক্রিকেট বোর্ডের পরিচালকের বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছিল, এরপরও তৎকালীন বোর্ড সভাপতি কেন সেটি আমলে নিয়ে পদক্ষেপ নেননি, সেটারও জবাবদিহিতা প্রয়োজন।’ আজকের অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনে নারী-পুরুষ সাবেক ক্রীড়াবিদ, সংগঠকের পাশাপাশি মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদকও উপস্থিত ছিলেন। এই প্রতিবাদের ধারাবাহিকতাস্বরূপ সামনে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি, স্বাক্ষর অভিযানসহ আরো অনেক কর্মসূচি দেওয়ার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ডিপি ওয়ার্ল্ডের কাছেই গেল এনসিটি রূপপুরে প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি ১০ দিনে চেলা নদীর পাড় কেটে ২৫ লাখ ঘনফুট বালু খেয়ে নিল বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ১০ এয়ারবাস ক্রয়ের চুক্তি করলো বিমান; অথচ বাংলাদেশের অর্থনীতি নিয়ে শঙ্কায় বিশ্বব্যাংক-এডিবি ২০ হাজার শ্রমিকের উদ্বেগ-প্রতিবাদ উপেক্ষা করে ১৫ বছরের চুক্তি সম্পন্নঃ DP World-এর হাতে তুলে দেয়া হলো এনসিটি ‘সবকিছু যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়েছি ধরে নেবেন না’- ফরাসি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কড়া জবাব ​‘উত্তেজনার বশে মামলা করেছিলাম’: ভুল স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে করা মিথ্যা মামলা তুলে নিলেন বাদী কফিল উদ্দিন দিলারা চৌধুরী এবং তার স্বামীর বঙ্গবন্ধুবিরোধিতা ও ইতিহাস বিকৃতি’র শেকড় ১৯৭১-এ প্রোথিত অর্থনীতির বেহাল দশা, খাদ্য নিরাপত্তার ঝুকিতে দেশঃ অথচ দেশে আসছে কোটি টাকার চোরাই BMW স্পোর্টস কার সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলা: নিহত ৩, আহত ৩৬; আহতদের মধ্যে বাংলাদেশি রামপালে ৪৪২ মে:ও: সৌরবিদ্যুৎঃ উদ্যোগ, পরিকল্পনা ও সৌদি বিনিয়োগ আওয়ামীলীগ আমলেই; জানালেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিন্দু পরিচয়ের কারণে ইউনূস আমলে পাসিং আউট প্যারেডের আগে নেভাল একাডেমি থেকে বহিষ্কৃত হন পৃথ্বী নন্দী ধর্মের নামে শিশুকে ভয় দেখানো, নির্যাতন-কে শিশুর মানসিক ক্ষতির কারণ বলছে জাপান সরকার বাণিজ্য চুক্তি ও বিলিয়ন ডলারের ক্রয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন