নাক ডাকার সমস্যায় ভুগছেন? জেনে নিন সমাধান – বর্ণমালা টেলিভিশন

নাক ডাকার সমস্যায় ভুগছেন? জেনে নিন সমাধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ | ১১:২৩ 139 ভিউ
নাক ডাকা অনেক মানুষের জন্য একটি সাধারণ ব্যাপার। এটি মাঝে মধ্যে অন্যদের জন্য ছোট একটা বিরক্তির কারণ হলেও, কখনো কখনো এটি স্বাস্থ্যগত বড় সমস্যার ইঙ্গিতও হতে পারে। কেন মানুষ নাক ডাকে এবং এর সমাধানে কী করা যায়, সেটা জানা ঘুমের মান উন্নত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঘুমের সময় যখন নাক বা মুখ দিয়ে বাতাস যাওয়ার পথ আংশিকভাবে বন্ধ হয়ে যায়, তখন আশপাশের টিস্যুগুলো কাঁপে। সেই কেঁপে ওঠা থেকেই নাক ডাকার শব্দ হয়। অনেক কারণে এমনটা হতে পারে। চলুন জেনে নেই কী কী কারণে এমন হতে পারে। নাক বন্ধ থাকা : সর্দি, অ্যালার্জি বা নাকের হাড় বাঁকা থাকলে ঠিকমতো শ্বাস নেওয়া যায় না। এতে মুখ দিয়ে শ্বাস নিতে হয়, আর তাতেই নাক ডাকার প্রবণতা বেড়ে যায় অনেকের। গলার ও জিভের পেশি ঢিলে হয়ে যাওয়া : অনেক সময় ঘুম গভীর হলে, বা মদ্যপান বা ঘুমের ওষুধ খেলে গলার পেশি খুব ঢিলে হয়ে যায়। তখন শ্বাসনালি কিছুটা বন্ধ হয়ে যায় এবং শব্দ হয়। অতিরিক্ত ওজন : ঘাড়ে বা গলায় চর্বি বেশি থাকলে শ্বাসনালির ওপর চাপ পড়ে, ফলে বাতাস ঠিকমতো চলাচল করতে পারে না। অনেক সময় এ কারণেও নাক ডাকার সমস্যা দেখা যায়। চিত হয়ে ঘুমানো : পিঠের ওপর শুয়ে ঘুমালে অনেক ক্ষেত্রে জিভ পেছনে চলে যায় ও গলা বন্ধ হয়ে যায়। এতেও নাক ডাকার সমস্যা বাড়ে। বয়স বাড়া : বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গলার পেশি দুর্বল হয় ও শ্বাসনালি সরু হয়ে যায়, ফলে অনেকের ক্ষেত্রে নাক ডাকা বাড়ে। কখন নাক ডাকা চিন্তার বিষয় মাঝে মধ্যে নাক ডাকা সাধারণ ব্যাপার, এতে চিন্তার কিছু নেই। কিন্তু যদি প্রতিদিন উচ্চ শব্দে নাক ডাকেন, ঘন ঘন ঘুম ভেঙে যায় বা শ্বাস বন্ধ হয়ে আসে তবে সেটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নামক ঘুমের রোগের লক্ষণ হতে পারে। এ রোগে ঘুমের সময় বারবার শ্বাস বন্ধ হয়ে যায়, ফলে শরীর ঠিকমতো অক্সিজেন পায় না এবং দিনভর ক্লান্তি থাকে। এ ছাড়া মাথাব্যথা বা মনোযোগের ঘাটতিও দেখা দেয়। তাই আপনার নাক ডাকার সমস্যাটি যদি প্রতিদিনের সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। নাক ডাকা কমাতে বা বন্ধ করতে কী করা যায়? নাক ডাকা কমানোর বেশ কিছু উপায় আছে। যেমন: ১. দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন - ওজন কমানো - রাতে মদ্যপান বা ঘুমের ওষুধ না খাওয়া - পাশ ফিরে ঘুমানো - প্রতিদিন একই সময়ে ঘুমানো ও জাগা - পর্যাপ্ত পানি পান করা ২. ঘুমের পরিবেশ ঠিক রাখা - ঘরে যেন ধুলাবালি না থাকে, অ্যালার্জি যেন না হয় - শুষ্ক বাতাস থাকলে হিউমিডিফায়ার ব্যবহার করা ৩. নাক বন্ধ থাকলে তার চিকিৎসা - নাকের স্প্রে, নাক পরিষ্কারের জন্য স্যালাইন ব্যবহার - যদি নাকের হাড় বাঁকা থাকে, তাহলে ডাক্তার দেখানো প্রয়োজন ৪. চিকিৎসা পদ্ধতি - যদি স্লিপ অ্যাপনিয়া থাকে, তাহলে বিশেষ মেশিন ব্যবহার করতে হয় যেটা শ্বাস নিতে সাহায্য করে - কিছু ডেন্টাল যন্ত্র আছে, যা জিভ বা চোয়াল ঠিক অবস্থানে রাখতে সাহায্য করে - কিছু ক্ষেত্রে অস্ত্রোপচার করা লাগে, বিশেষ করে যদি শ্বাসনালি খুব বেশি সরু হয়ে যায় নাক ডাকা অনেকের কাছে তেমন কিছু না মনে হলেও, এটি একবার ভালোভাবে বুঝে দেখা উচিত। কারণ এটি আপনার ঘুম, শরীরের বিশ্রাম এবং সুস্থতার ওপর বড় প্রভাব ফেলতে পারে। সহজ কিছু অভ্যাস বদলেই অনেক ক্ষেত্রে নাক ডাকা কমে যায়। তবে যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী