দুই কিলোমিটার দৌড়েও বাঁচতে পারলেন না কৃষক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫
১০:৩৮ পূর্বাহ্ণ
146 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

দুই কিলোমিটার দৌড়েও বাঁচতে পারলেন না কৃষক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ | ১০:৩৮ 146 ভিউ
ময়মনসিংহের গৌরীপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনায় স্বামীকে বাঁচাতে ৯৯৯ নম্বরে কল করেন স্ত্রী খোদেজা আক্তার। এরপরে আক্রমণ থেকে বাঁচতে প্রতিবেশী আলাল উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। সেখানেও প্রতিপক্ষের লোকজন হামলা-ভাঙচুর করে। অবশেষে সেই বাড়ি থেকে বের হলে হামলাকারীরা পিছু নেয়। তিনি জীবন বাঁচাতে দৌড়াতে থাকেন পাশের গ্রাম পালান্দরের দিকে। প্রায় দুই কিলোমিটার দৌড়ে রাস্তার মাঝে সজ্ঞাহীন হয়ে পড়েন আবেদ আলী খা (৭০)। এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগরের ছমির খানের ছেলে। খোদেজা জানান, তার স্বামী তার ভাই ছাবেদ আলী ছাবুর কাছ থেকে সাড়ে ২২ শতাংশ জমি কেনেন। সেই জমি নিয়ে বিরোধের ঘটনায় শনিবার দুপুরে হামলা চালায়। আমরা দুজন নিজ ঘরে আটকে ছিলাম। স্বামীকে বাঁচাতে ৯৯৯ নম্বরে কল দিই। এরপরে আক্রমণ ও হামলা বেড়ে যাওয়ায় স্বামীকে প্রতিবেশী আলাল উদ্দিনের ঘরে আশ্রয়ের জন্য পাঠিয়ে দিই। সেখানে গিয়েও ছাবেদ আলী, জাবেদ আলী, আমিরুল ইসলাম, মাজহারুল ইসলামসহ লোকজন হামলা চালায়। হামলা করে আলাল উদ্দিনের বাড়িঘর ভাঙচুর করে। নিরুপায় হয়ে সেখান থেকে বেড়িয়ে এলে তারা আবারও হামলা করে। এ সময় আমার স্বামী পালান্দর গ্রামের দিকে দৌড়াতে থাকেন। পেছন পেছনে তারা ধাওয়া দেয়। পালান্দর গ্রামের লোকজন আমার স্বামীকে গৌরীপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তিনি মারা যান। গৌরীপুর হাসপাতালের চিকিৎসক হারুন অর রশিদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। তার শরীরে বড় ধরনের আঘাতে কোনো চিহ্ন পাওয়া যায়নি। শুধু বাম হাতে একটি কাটা ও ঘাড়ে আচড়ের দাগ রয়েছে। গৌরীপুর থানার উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশের জরুরি নম্বরে কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে দুপক্ষ ছাড়াও গ্রামবাসীর সঙ্গে কথা হয়। হামলার শিকার আলাল উদ্দিনের বাড়িতেও আমরা গিয়েছি। তখন ছাবেদ আলী ভয়ে পালিয়ে গেছে শুনেছি। পালান্দার গ্রামের সাহাব আলীর ছেলে সীমান্ত রায়হান সিজান বলেন, আবেদ আলী রাস্তায় পড়ে ছটফট করছিলেন। লোকজন তাকে হাসপাতালে পাঠায়। তার বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তাকে পাওয়া যায়। ভাগিনির বিয়েতে এসে মামা খুন : ভাগিনির বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে শুক্রবার গৌরীপুরে উপজেলায় কলেজছাত্র মারফত আলীকে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান তিনি। নিহত মারফত নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধূরুয়া গ্রামের মো. কাশেম আলী ফকিরের ছেলে। তিনি শুক্রবার দুপুরে ভাগিনির বিয়ে উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সাকুয়া মাঝেরচর গ্রামে যান। বিয়ে শেষে ভাগিনিকে এগিয়ে দিতে যাওয়ার সময় গৌরীপুরের ভাংনামারী ইউনিয়নের মুন্সিবাড়ীর সামনে তার মোটরসাইকেল আটকিয়ে তাকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। ঘটনার পরই হত্যাকারীরা নিজেদের মোটরসাইকেলটি ফেলে রেখে পালিয়ে যায়। বর্তমানে মোটরাসাইকেলটি গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বারেকের হেফাজতে রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, নিহত মারফত ফকিরের বাড়ির কাছে অভিযুক্ত তানভীরের বাড়ি। তিনি ওই গ্রামের উসমান খাঁর ছেলে। এলাকায় তানভীরের অপকর্ম নিয়ে ফকির বাড়ির লোকজন প্রতিবাদ করায় একই পরিবারের পাঁচজনসহ ১০ জনকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কুপিয়ে হত্যাচেষ্টা চালায় তানভীর ও তার লোকজন। এসব ঘটনার পর তানভীর নিজের ফেসবুক আইডিতে এসে স্বীকারও করেন। এ ঘটনায় মামলা হলেও পুলিশ তাকে ধরেনি। পরে বিভিন্ন সময় নিজের ফেসবুক আইডি থেকে অনেককেই প্রাণ নাশের হুমকি দিয়ে আসছিলেন। এই হুমকিতে ছিল মারফতও। মারফতের ওপর হামলা করার পর পরই তানভীর নিজের ফেসবুক আইডিতে বিভিন্ন ইঙ্গিত করে পোস্ট দিলে ঘটনাটি প্রকাশ পায়। মৃত্যুর পর তানভীর নিজেকে আড়াল করতে ফেসবুক আইডিতে এসে নিজে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে সাফাই গান। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার বলেন, হিম্মতনগরে হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ভাংনামারীর হত্যার ঘটনায় ভিকটিম ও হামলাকারীরাও নান্দাইলের। দুটি ঘটনায় এখন পর্যস্ত অভিযোগ পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক