তেলের দামে বড় লাফ, চাপে বিশ্ববাজার – বর্ণমালা টেলিভিশন

তেলের দামে বড় লাফ, চাপে বিশ্ববাজার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৬ | ১২:২৪ 27 ভিউ
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘর্ষের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। এতে দুই দেশের নাজুক যুদ্ধবিরতিও নতুন করে সংকটের মুখে পড়েছে। বৃহস্পতিবার (৭ মে) ব্রেন্ট ক্রুড তেলের দাম একপর্যায়ে ৭. ৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। পরে শুক্রবার সকালে এশিয়ার বাজার খোলার পর কিছুটা কমে আসে। গ্রিনিচ মান সময় রাত ৩টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ছিল প্রতি ব্যারেল ১০১.১২ ডলার। দিনের সর্বোচ্চ পর্যায়ে এটি ১০৩.৭০ ডলারে পৌঁছেছিল। যুদ্ধবিরতি সত্ত্বেও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পালটাপালটি হামলার পরে তেলের দামের নতুন এই উর্ধ্বগতি দেখা যায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর তিনটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার জাহাজের ওপর ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান দিয়ে হামলা চালায়। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা করে। অন্যদিকে ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে একটি ইরানি তেলবাহী জাহাজ ও আশপাশের আরেকটি জাহাজে হামলা চালিয়েছে। ইরানের সামরিক বাহিনী আরও দাবি করেছে, কেশম দ্বীপসহ কয়েকটি বেসামরিক এলাকাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে আছে। কারণ, বড় তেলবাহী জাহাজগুলোর ওপর সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধ শুরুর আগের তুলনায় বর্তমানে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪০ শতাংশ বেড়েছে। প্রতিদিন প্রায় ১ কোটি ৪৫ লাখ ব্যারেল তেলের ঘাটতির আশঙ্কা থেকেই বাজারে এই চাপ তৈরি হয়েছে। এদিকে উত্তেজনার প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারেও। শুক্রবার বাজার খোলার পর জাপানের নিক্কেই ২২৫, দক্ষিণ কোরিয়ার কসপি এবং হংকংয়ের হ্যাংসেং সূচক—সবগুলোই ১ শতাংশের বেশি কমে যায়। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটেও নেতিবাচক প্রভাব দেখা গেছে। আগের দিন সর্বোচ্চ রেকর্ড ছোঁয়ার পর বৃহস্পতিবার এসঅ্যান্ডপি ৫০০ সূচক প্রায় ০.৪ শতাংশ কমে যায়। তথ্যসূত্র: আল জাজিরা

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি গ্রুপ পর্বে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা খুব কম: ব্রাজিলের গণমাধ্যম লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা হত্যা মামলায় ড. আবুল বারকাতের জামিন প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে টেলিগ্রাম সাময়িক বন্ধ নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে আ.লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা ‎আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজছাত্রের ওপর হামলা রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের ২ যুবক নিহত বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি