কৃষকদের সাথে সরকারের প্রতারণা: জৈব সারের নামে মিললো পলিথিন-প্লাস্টিক বর্জ্য – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৬ জুন, ২০২৬
৬:৩৯ পূর্বাহ্ণ
8 ভিউ

আরও খবর

ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি

দুর্নীতির অভিযোগে বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব

অর্থমন্ত্রী: আওয়ামী লীগ সরকারের ১৩০০ প্রকল্পকে ফেলতে পারছি না, গিলতেও পারছি না

দেশের ৫ শহরের ভিসা কেন্দ্রে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, জানালেন নতুন রাষ্ট্রদূত

“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা

“বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা

লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা

কৃষকদের সাথে সরকারের প্রতারণা: জৈব সারের নামে মিললো পলিথিন-প্লাস্টিক বর্জ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুন, ২০২৬ | ৬:৩৯ 8 ভিউ
সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের কামারখন্দে কৃষকদের মাঝে বিতরণ করা জৈব সারের বস্তায় মাটি, পলিথিন ও প্লাস্টিক বর্জ্য পাওয়ার অভিযোগ উঠেছে। নিম্নমানের এই ভেজাল সার নিতে অস্বীকৃতি জানিয়ে ক্ষুব্ধ কৃষকরা কেবল গাছের চারা নিয়ে বাড়ি ফিরে গেছেন। গতকাল দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে সার ও চারা বিতরণের সময় এই ঘটনা ঘটে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর মেয়াদি ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় এই উদ্যোগ নেওয়া হয়। এর অধীনে উপজেলার ২০০ জন কৃষক ও ১০০টি প্রতিষ্ঠানকে আম, জলপাই, নিম ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির চারা এবং ৩০ জন কৃষককে লেবুর চারা দেওয়ার কথা ছিল। নিয়ম অনুযায়ী প্রতিটি চারার পরিচর্যার জন্য ৩০ কেজি করে জৈব সার এবং চারা সোজা রাখার জন্য আস্ত বাঁশের খুঁটি বরাদ্দ ছিল। কিন্তু কৃষকদের অভিযোগ, সারের বস্তা খুলে তারা কেবল পলিথিন ও আবর্জনার মিশ্রণ দেখতে পান। এছাড়া তাদের অত্যন্ত ছোট ও নিম্নমানের চারা দেওয়া হয়েছে এবং আস্ত বাঁশের পরিবর্তে দেওয়া হয়েছে বাঁশের ফালি। ভেজাল সার পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উপস্থিত কৃষকরা। বাড়াকান্দি গ্রামের কৃষক মোতালেব মিয়া জানান, জৈব সারের নামে বস্তায় ময়লা-আবর্জনা ভরে তাদের সঙ্গে সরকারি সহায়তার নামে প্রতারণা করা হয়েছে। তাই তিনি বর্জ্য মিশ্রিত সার না নিয়ে কেবল চারা নিয়ে ফিরেছেন। বেলাল হোসেন নামের অপর এক কৃষক জানান, অতীতে কৃষি অফিস থেকে ভালো মানের সার দেওয়া হলেও এবারের সার কোনোভাবেই জমিতে ব্যবহারের উপযোগী নয়। উপস্থিত একাধিক উপসহকারী কৃষি কর্মকর্তাও সারের এমন বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন। তারা স্বীকার করেন, সরবরাহকারী প্রতিষ্ঠান সম্পূর্ণ মানহীন ও কৃষিকাজের অনুপযোগী সার নিয়ে এসেছে। বিষয়টি নিয়ে উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক একরামুল কবির অভিযোগ তোলার পর প্রশাসন নড়েচড়ে বসে। তিনি জানান, সরকারি প্রকল্পে এমন হরিলুট মেনে নেওয়া যায় না এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। এ বিষয়ে কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন বলেন, যেসব বস্তায় নিম্নমানের সার পাওয়া গেছে, সেগুলো সরবরাহকারী প্রতিষ্ঠানকে ফেরত পাঠানো হবে। তবে কোন ঠিকাদারি প্রতিষ্ঠান এই সার সরবরাহের দায়িত্বে ছিল, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে ইউএনও বিপাশা হোসাইন জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরপরই সরবরাহকারীকে ভেজাল সার ফেরত দিয়ে দ্রুত মানসম্মত জৈব সার বিতরণের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় কারও গাফিলতি প্রমাণ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুরে মাওলা পুরো জেলার চিত্র তুলে ধরে বলেন, কামারখন্দসহ সিরাজগঞ্জে মোট ১৪ হাজার ৬৫০ জন কৃষককে চারা ও জৈব সার দেওয়া হচ্ছে। সরকারি বরাদ্দে জনপ্রতি ৩০ কেজি সারের জন্য ১২০ টাকা ধরা হয়েছে। অর্থাৎ প্রতি কেজি সারের মূল্য পড়ছে মাত্র ৪ টাকা, যা দিয়ে মানসম্মত জৈব সার সংগ্রহ করা বেশ কঠিন। কামারখন্দে সারের নিম্নমানের বিষয়টি ইউএনও তাকে অবহিত করেছেন উল্লেখ করে তিনি জানান, সরবরাহকারীকে ওই সার পরিবর্তন করে নতুন সার দিতে বলা হয়েছে, যা সম্পন্ন হতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি মসজিদকে দলীয় কার্যালয় বানিয়ে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা, তীব্র সমালোচনা আলেমদের চট্টগ্রামে চলমান কোরিয়ান প্রকল্প শিখতে ওয়াসার কর্মকর্তাদের চীনে বিলাসী সফর! মাছ ও বরফ ফেলে সড়ক অবরোধ: চট্টগ্রামে চাঁদাবাজির বিরুদ্ধে জেলেদের নজিরবিহীন বিক্ষোভ ট্রাইব্যুনালে নজিরবিহীন দৃশ্য: প্রিজন ভ্যান নয়, অ্যাম্বুলেন্সে শুয়েই হাজিরা দিলেন সাবেক এমপি আনচেলত্তি ও ভিনিসিউসের পুনর্মিলন সমৃদ্ধ করছে ব্রাজিলকে জিম্বাবুয়ে সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওপর কোটি টাকার থাবা: সিটি কর্পোরেশন ও মালিক সমিতির যৌথ সিন্ডিকেটের চাঁদা উৎসব! সুনামগঞ্জে সেতুতে আইএস জঙ্গি ধারার পতাকা টানালো উগ্রবাদীরা, শঙ্কিত স্থানীয়রা ৫ আগস্ট থেকে চলতি জুন: সংকট-অস্থিরতায় ৭ শিল্প এলাকায় ৪৫৭ কারখানার ৮৬% স্থায়ীভাবে বন্ধ দুর্নীতির অভিযোগে বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব অর্থমন্ত্রী: আওয়ামী লীগ সরকারের ১৩০০ প্রকল্পকে ফেলতে পারছি না, গিলতেও পারছি না দেশের ৫ শহরের ভিসা কেন্দ্রে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, জানালেন নতুন রাষ্ট্রদূত কৃষকদের সাথে সরকারের প্রতারণা: জৈব সারের নামে মিললো পলিথিন-প্লাস্টিক বর্জ্য “অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী