কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুন, ২০২৬
৬:৫৬ পূর্বাহ্ণ
31 ভিউ

কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধন শেষে ফেরার পথে গুলিবর্ষণ, রক্তাক্ত ৭ জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুন, ২০২৬ | ৬:৫৬ 31 ভিউ
মাদক আর সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে ওঠা নিজের এলাকাকে বাঁচানোর আকুতি নিয়ে রাজপথে নেমেছিলেন সাধারণ নাগরিকরা। কিন্তু সেই শান্তিপূর্ণ প্রতিবাদের পরই নামলো নির্মম বুলেট। আজ ২৫শে জুন, বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে সাধারণ মানুষের ওপর অতর্কিত হামলা ও গুলি চালিয়েছে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের সদস্যরা। এই নৃশংস ঘটনায় এক স্কুলছাত্রসহ অন্তত ৭ জন গুলিবিদ্ধ ও গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে কাঁটাবিল ও তেলিকোনা এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিচ্ছিল এলাকার কিছু চিহ্নিত কিশোর গ্যাং ও মাদক কারবারি। এই নৈরাজ্যের প্রতিবাদে এবং এলাকাকে মাদকমুক্ত করার দৃপ্ত শপথে আজ বৃহস্পতিবার দুপুরে সচেতন নাগরিকদের উদ্যোগে কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। কিন্তু কর্মসূচি শেষ করে সাধারণ মানুষ যখন বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছাড়ে সন্ত্রাসীরা। হঠাৎ গুলির শব্দে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে মুহূর্তেই রক্তে রঞ্জিত হন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে গুলিবিদ্ধদের মধ্যে ‘প্রেম’ নামে এক স্কুলছাত্রের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা গুলি চালিয়েছে তারা এলাকার তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। ওরাই পুরো এলাকার কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে। প্রকাশ্যে মাদকের ব্যবসা আর অস্ত্রের মহড়ার প্রতিবাদ করায় আমাদের ওপর এই হামলা হলো। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” ঘটনার আকস্মিকতায় পুরো কাটাবিল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়েই কোতোয়ালি মডেল থানার পুলিশ এবং র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চিরুনি অভিযান শুরু করেছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে। তবে হামলার পরপরই সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। অপরাধীদের যেকোনো মূল্যে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসিনার সময় মানুষ কম দামে ইলিশ খেয়েছে: এখন ভারতেও যায় না, তাও কেন ১ কেজির দাম ২৭০০ টাকা? নিরাপদ খাদ্য নিয়ে আপনার ভয় ‘ওদের’ পুঁজি দেশি-বিদেশি অর্গানিক ফুডের নামে আসলে কী খাচ্ছেন? পাবনায় নিখোঁজ আওয়ামী লীগ সহসভাপতির গলাকাটা মরদেহ উদ্ধার ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতা বিরাজ করছে দেশে, দাবি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের হাত-পা, চোখ বেঁধে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি চিকিৎসার জন্য মা-স্ত্রী ঢাকায়: লুটপাটের পর আগুন, ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ নেতার বাড়ি সোলেইমানির শোধ: ট্রাম্পের মাথার দাম ঘোষণা আইআরআই’র, পুরস্কার ১ কোটি ডলার ফাইনালে মেসিকে ‘ম্যান-মার্কিং’ করবে না স্পেন! প্রিজন ব্রেক-কাশিমপুর: উচ্চ নিরাপত্তা ব্যূহ ভেদ করে রিম্পার পালিয়ে যেতে লেগেছে মাত্র কয়েক মিনিট ছাত্রলীগে গুপ্তবেশে ছিলেন ছাত্রদলের দুই নেতা, ‘কৌশল’ বলে স্বীকার করলেন চুক্তির চেয়েও ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি ‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ ‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি ‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব শিক্ষামন্ত্রীর ঘোষণার মুখে ছাই: নাটোরে পরীক্ষার হলে দেদারসে নকল, ধরিয়ে দিয়ে উল্টো বহিষ্কার শিক্ষার্থী কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায় আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার