পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক – বর্ণমালা টেলিভিশন

পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৬ | ৫:৩৮ 22 ভিউ
পাকিস্তানের জীবনযাত্রার যেসব দিক তার সবচেয়ে প্রিয়, তার কথা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স নাটালি এ বেকার। তিনি পাকিস্তানের আতিথেয়তা, খাবার, ক্রিকেটের সংস্কৃতি ও প্রাণবন্ত বিয়ের ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করে বলেছেন, পাকিস্তানিদের আন্তরিকতায় এখানে আসা অতিথিরা নিজেদের ‘পরিবারের সদস্য’ বলে মনে করেন। ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক সাক্ষাৎকারে বেকার জানান, অবসর সময়ে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এবং নতুন জায়গা ও অভিজ্ঞতার সন্ধানে পাকিস্তানের বিভিন্ন স্থানে ঘুরতে তিনি পছন্দ করেন। এই মার্কিন কূটনীতিক জানান, পাকিস্তানে আসার পর থেকেই ক্রিকেটের প্রতি তার বেশ আগ্রহ জন্মেছে। যদিও তিনি স্বীকার করেছেন, এখনো এ খেলার নিয়ম ও খুঁটিনাটি শেখার পর্যায়ে রয়েছেন তিনি। ক্রিকেটকে ‘একটু জটিল’ হিসেবে বর্ণনা করলেও বেকার বলেন, তিনি সুযোগ পেলেই স্টেডিয়ামে যাওয়ার চেষ্টা করেন এবং পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের ম্যাচে গ্যালারিতে বসে উৎসাহ দিতে পছন্দ করেন। পাকিস্তানি সংস্কৃতির কোন বিষয়টি আমেরিকানদের আরও ভালোভাবে বোঝা উচিত—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পাকিস্তানিদের উষ্ণতা ও আতিথেয়তাই হবে তার তালিকার শীর্ষে। তিনি বলেন, পাকিস্তানিরা অতিথিদের প্রতি অত্যন্ত আন্তরিক ও সাদরে আমন্ত্রণ জানান। এ দেশে আসা অতিথিরা প্রায়ই নিজেদের বাড়ির মতো স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং তাদের পরিবারের সদস্যের মতো দেখা হয়। পাকিস্তানের খাবারের বিষয়ে বলতে গিয়ে বেকার জানান, তার প্রিয় খাবারগুলোর মধ্যে ‘পালং পনির’ অন্যতম। পাশাপাশি তিনি ডাল খেতেও খুব পছন্দ করেন। দুটি খাবারই অত্যন্ত সুস্বাদু বলে তিনি মন্তব্য করেন। এই মার্কিন কূটনীতিক জনপ্রিয় স্ন্যাকস ও পানীয়েরও প্রশংসা করেছেন। তিনি বলেন, চা ও পেঁয়াজু (পাকোড়া) দারুণ সুস্বাদু। এ ছাড়া পাকিস্তানের মিষ্টিজাতীয় খাবারগুলো তার ওপর গভীর ছাপ ফেলেছে এবং সেগুলো ‘অসাধারণ’। সাক্ষাৎকারের সময় পাকিস্তানি খাবার খাচ্ছেন দেশটিতে নিযুক্ত মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স নাটালি এ বেকার। ছবি: ইনস্টাগ্রাম/ভিডিওর স্ক্রিনশট পাকিস্তানিদের কোন আমেরিকান খাবারের পরামর্শ দেবেন—এমন প্রশ্নের জবাবে বেকার বলেন, তার নিজ শহর টেক্সাসের সান আন্তোনিও’র ‘ব্রেকফাস্ট টাকো’ হবে তার প্রথম পছন্দ। তিনি আরও বলেন, টেক্সাস বারবিকিউও এমন একটি আমেরিকান খাবার, যা পাকিস্তানিদের অবশ্যই একবার চেখে দেখা উচিত। ব্রেকফাস্ট টাকোর পাশাপাশি এটিও তার পরামর্শের তালিকায় রয়েছে। গত বছরের ১৮ মে লাহোর কালান্দার্সের বিশেষ আমন্ত্রণে এসেছিলেন মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স নাটালি এ বেকার। ছবি: সংগৃহীত পাকিস্তানের ঐতিহ্যের বিষয়ে কথা বলতে গিয়ে বেকার জানান, পাকিস্তানের বিয়ে তার সবচেয়ে প্রিয় সাংস্কৃতিক আয়োজন। মেহেদি থেকে শুরু করে বরযাত্রী ও ওলিমা—এ বিয়ের অনুষ্ঠানগুলোকে তিনি ‘জাদুকরী’ বলে অভিহিত করেছেন। কূটনীতিক আরও জানান, পাকিস্তানে অবস্থানকালে বেশ কয়েকটি বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়ার সৌভাগ্য হয়েছে তার। তিনি বলেন, বিয়ের কনেদের দেখতে অনেকটা রাজকুমারীর মতো লাগে এবং এ উদযাপনগুলো আনন্দ ও প্রাণবন্ত শক্তিতে ভরপুর থাকে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল?